'ভাঁড়' কোহলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে সব সময়ই ভীষণ সিরিয়াস। শরীরী ভাষায় আগ্রাসনের কোনো কমতি নেই। বিরাট কোহলিকে দেখলে বিশ্বাস করা কঠিন, মাঠের বাইরে এই লোকই সারাক্ষণ সতীর্থদের সঙ্গে খুনসুটি করেন। সব দলের ড্রেসিংরুমে একজন ‘ভাঁড়’ থাকে। ক্যামেরা না থাকলে ভারতের ড্রেসিংরুমে কোহলিই নাকি সেই ভূমিকা পালন করেন! এর-ওর অঙ্গভঙ্গি নকল করে নাকি সবাইকে হাসিয়ে মারেন ভারতের এই ব্যাটসম্যান। সবচেয়ে বেশি লাগেন ইশান্ত শর্মার পেছনে। ভারতের এই পেসারের গলার স্বর বেশ মোটা। কোহলি সেটা অনুকরণ করে প্রায়ই শর্মাকে খোঁচান। বয়স খুব একটা বেশি না হলেও এই দলে কিন্তু কোহলি যথেষ্টই সিনিয়র। অ্যাডিলেড টেস্টে তো অধিনায়কই ছিলেন। এমন কাণ্ডকারখানা কি তাঁকে মানায়? অ্যাডিলেডে চনমনে ভারত কিন্তু কোহলির পক্ষেই যাচ্ছে। কে বলেছে, অধিনায়ককে সব সময় মাস্টারমশাই সেজে থাকতে হবে! এএনআই।