'ভাবি' আনুশকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন অভিসারের দিন শেষ অনেক আগেই। ২৬ বছর বয়সী বিরাট কোহলির সঙ্গে ২৭ বছরের আনুশকা শর্মাকে এখন প্রায়ই দেখা যায়। টিভি পর্দায় যাঁরা ক্রিকেট খেলা দেখেন, মাঠের কোহলির পাশে গ্যালারিতে বলিউড অভিনেত্রীকে দেখতে তো তাঁরা অভ্যস্তই হয়ে গেছেন। আনুশকাকে সেদিন ভাবি বলেও সম্বোধন করলেন যুবরাজ সিং! না, সামনাসামনি নয়। আসলে আনুশকাকে ভারতীয় অলরাউন্ডার ভাবি বলেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। আনুশকা অভিনীত ছবি ‘বোম্বে ভেলভেট’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ছবির নায়িকা আনুশকার প্রশংসা করে একটা পোস্ট দিয়েছেন, যেখানে আনুশকাকে ভাবি বলছেন যুবি। আইএএনএস।