'ভারতের ষড়যন্ত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে অফ স্পিনার মোহাম্মদ হাফিজের নিষিদ্ধ হওয়াটা পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা। নিষেধাজ্ঞা কাটিয়ে আরেক অফ স্পিনার সাঈদ আজমল ফিরলেও আগের সেই ধার আর ফিরে পাননি। সাবেক পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ পুরো ব্যাপারটিতে আবারও খুঁজে পেয়েছেন ‘ভারতের ষড়যন্ত্র’। পাকিস্তানি স্পিনারদের অকার্যকর করতে বিসিসিআই ষড়যন্ত্র করছে, এমন দাবি আগেও করেছিলেন। সেটিই পুনর্ব্যক্ত করে সাবেক পিসিবি চেয়ারম্যান এবার ক্ষোভ ঝেড়েছেন ‘বিসিসিআই তোষণকারী’ পিসিবির বর্তমান নেতৃত্বের ওপরও। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় বায়োমেকানিক পরীক্ষার ব্যবস্থা থাকলেও চেন্নাইয়ের গবেষণাগারে হাফিজকে পরীক্ষার জন্য পাঠানোটা ‘জেনেশুনে বিষপানের’ মতোই মনে করছেন সাবেক পিসিবি চেয়ারম্যান। পিসিবি অবশ্য জানিয়েছে, হাফিজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার মতো যথেষ্ট প্রমাণ না থাকায় সে পথে তারা যায়নি। ডন, আইবিএন।