'রেকর্ড' গড়বে পাক-ভারত ম্যাচ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে ভারত-পাকিস্তান সাধারণ ম্যাচেই দর্শকদের মধ্যে তৈরি হয় অন্য রকম উন্মাদনা-উত্তেজনা। সেখানে বিশ্বকাপ হলে তো কথাই নেই! এবার বিশ্বকাপে গ্রুপপর্বেই রয়েছে পাক-ভারত ম্যাচ। আগেই জানা গিয়েছিল, অ্যাডিলেডে অনুষ্ঠেয় ১৫ ফেব্রুয়ারির সেই ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়েছে মাত্র ১২ মিনিটে! এবার জানা গেল, ম্যাচটি দেখবে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক!
অস্ট্রেলিয়ার পত্রিকা দি অস্ট্রেলিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ১০০ কোটির বেশি মানুষ নাকি চোখ রাখবে এ ম্যাচে। আগের রেকর্ডটিও এ দুই দলের, ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে। দুদলের ম্যাচে উত্তেজনার বারুদে ঠাসা হলেও বিশ্বকাপে লড়াইটা একপেশে। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত দুদল মোট মুখোমুখি পাঁচবার। এর মধ্যে পাঁচবারই জয়ী ভারত! তথ্যসূত্র: পিটিআই।