প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা হতে যাচ্ছেন ওয়াসিম আকরাম। খবরটি নিজেই দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার। কিন্তু বাবা তো তিনি এই প্রথম হচ্ছেন না। প্রথম স্ত্রী হুমার গর্ভে জন্ম তাঁর দুই ছেলে তাহমুর ও আকবরের। ২০০৯ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর গত বছরের আগস্টে বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান তরুণী সানিয়েরাকে। তাঁর গর্ভেই বড় হচ্ছে নতুন অতিথি। তবে আরেকবার বাবা হতে যাওয়ার খবরে প্রথমবার বাবা হতে যাওয়ার মতোই রোমাঞ্চিত আকরাম, ‘এটা ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত যে আমার ও সানিয়েরার প্রথম সন্তান হতে যাচ্ছে। শুভকামনা এবং প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ’—টুইট করেছেন ওয়াসিম আকরাম।