'লর্ড' স্টোকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় সেঞ্চুরি। অথচ এতেই রেকর্ড বুকে অনেক কিছু নতুন করে লিখিয়েছেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডার পরশু কিউই বোলিংকে ছিঁড়েখুঁড়ে সেঞ্চুরি করেছেন ৮৫ বলে। টেস্টে ইংল্যান্ডের পক্ষে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি, গত ১০০ বছরের মধ্যে দ্রুততম। অস্ট্রেলিয়ার সঙ্গে গিলবার্ট জেসপের ৭৬ বলে সেঞ্চুরির কীর্তি সেই ১৯০২ সালের। ১০০ বলের কমে ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি আছে পাঁচটি, তার দুটিই ইয়ান বোথামের। আর লর্ডসে স্টোকসের সেঞ্চুরি দ্রুততম। ভেঙে দিয়েছেন ১৯৯০ সালে মোহাম্মদ আজহারউদ্দিনের ৮৭ বলে সেঞ্চুরির রেকর্ড। এর পরের নামটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ। ২০১০ সালে তামিম ইকবালের ৯৪ বলের ওই সেঞ্চুরি তো বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা।