'লাঞ্চের' আগেই রনির সেঞ্চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে। ঘরোয়া প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিসিএল নিয়ে কে মাথা ঘামায়! এই ফাঁকে কাল ফতুল্লায় নীরবে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ চলছিল ওয়ালটন মধ্যাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মধ্যে। লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে, অথচ মধ্যাহ্নবিরতি দেওয়া হচ্ছে না। খেলোয়াড়দের খাবারই তো আসেনি! পরে বিশেষ ব্যবস্থায় নারায়ণগঞ্জ থেকে খাবার এনে ঘণ্টা খানেক পর দেওয়া হলো মধ্যাহ্নবিরতি!

খাবার দেরিতে আসায় একটা কাজ হয়েছে—বিলম্বিত সেই লাঞ্চের আগেই সেঞ্চুরি পেয়ে গেছেন মধ্যাঞ্চলের রনি তালুকদার (১০৬)। বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পাওয়া এই ওপেনারের মৌসুমে এটা ষষ্ঠ সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার লিগে দুই সেঞ্চুরিসহ করেছেন সবচেয়ে বেশি রান (৭১৪)। এরপর জাতীয় লিগের প্রথম তিন ইনিংসেই রনির সেঞ্চুরি, যার দুটি আবার ডাবল।

প্রথম দিন শেষে উত্তরের ৭ উইকেট হারিয়ে উত্তরের সংগ্রহ ২৪৮। ইনিংসে ১ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন দক্ষিণের সোহাগ গাজী। চট্টগ্রামে অন্য ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ৪ উইকেটে ২৫০ রান করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। অলক কাপালি ৮৬ ও আসিফ আহমেদ অপরাজিত ৫২ রানে।

সংক্ষিপ্তস্কোর

মধ্যাঞ্চল: ৯০ ওভারে ২৪৮/৭ (রনি ১০৬, রকিবুল ৪২, মার্শাল ৩২, শামসুর ৩০; রাজ্জাক ২/৭৫)।

পূর্বাঞ্চল: ৯০ ওভারে ২৫০/৪ (অলক ৮৬*, সাদমান ৬৯, আসিফ ৫২*; মুক্তার ১/৩৯)।