'শান্তিতে থাকো ফিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের ইনিংসে হার মানলেন ফিল হিউজ। অস্ট্রেলিয়ান ওপেনারের অকালপ্রয়াণে শোকাহত ক্রিকেট-দুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ক্রিকেটারদের মাতম

ক্রিকেটের জন্য দুঃখের দিন। তার পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই
শচীন টেন্ডুলকার

না, না, না! ফিলের মৃত্যুর খবরে শোকস্তব্ধ। আশা করি তার দেখানো পথেই নতুন ক্রিকেটাররা উঠে আসবে
অ্যাডাম গিলক্রিস্ট

ক্রিকেটের জন্য খুবই খারাপ দিন। ঈশ্বর তার পরিবারকে শক্তি দিন
বিরাট কোহলি

ফিলের আত্মার শান্তি কামনা করি। তার পরিবার এবং বন্ধুদের জন্য সমবেদনা রইল
মাহেলা জয়াবর্ধনে

হৃদয় ভেঙে গেছে আমার। তোমাকে মনে রাখব ফিল...
এবি ডি ভিলিয়ার্স

আমাদের ভাই, বন্ধু ফিলের মৃত্যুতে শোকাহত। ভীষণ ক্ষতি হলো ক্রিকেটের
ডেল স্টেইন

এ শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। শান্তিতে থাকো ফিল
ব্রেট লি

খুবই মর্মাহত। ফিল তোমাকে মিস করব। পরিবারের জন্য সহমর্মিতা
ক্রিস গেইল

ফিলের পরিবারের জন্য আমার আন্তরিক সমবেদনা
শহীদ আফ্রিদি

বিশাল মানসিক ধাক্কা খেয়েছি। শন অ্যাবোট তুমিও শক্ত থাকো
ডেভ হোয়াটমোর