'শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামলেই যেন বল ঘোরে'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • প্রথম দিনে বাংলাদেশ করেছে ৩৭৪ রান, শ্রীলঙ্কা নিতে পেরেছে ৪ উইকেট 
  • চট্টগ্রামের উইকেট স্পিন-সহায়ক হতে পারে—এ ধারণাতে দুই দল তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়েছে। 
  • কিন্তু প্রথম দিনে উইকেটে প্রত্যাশিত ঘূর্ণি পাননি স্পিনাররা।
ব্যাটসম্যানরা তাঁদের কাজ করছেন, স্পিনারদেরও এখন দায়িত্ব নেওয়ার পালা। ছবি: প্রথম আলো
ব্যাটসম্যানরা তাঁদের কাজ করছেন, স্পিনারদেরও এখন দায়িত্ব নেওয়ার পালা। ছবি: প্রথম আলো

দিনের খেলা শেষে অনেকক্ষণ উইকেটের পাশে দাঁড়িয়ে থাকলেন চন্ডিকা হাথুরুসিংহে। হয়তো বোঝার চেষ্টা করছিলেন, কাল যেভাবে ‘স্পিন-স্পিন’ রব উঠল, সেটির প্রতিফলন প্রথম দিনে দেখা গেল কোথায়! 

চট্টগ্রাম টেস্টের উইকেট স্পিন-সহায়ক হতে যাচ্ছে, এটি ভেবে দুই দলই একাদশে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়েছে। বাংলাদেশ দলে তো দুজন বাঁহাতি স্পিনার। কিন্তু প্রথম দিনে উইকেটে প্রত্যাশিত ঘূর্ণি পাননি বোলাররা। শ্রীলঙ্কান বোলারদের ওপর বেশির ভাগ সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানরাই ছড়ি ঘুরিয়েছেন। উইকেটের এই চরিত্র দেখে তামিম ইকবাল যদিও খুশি, ‘আমার কাছে মনে হয়েছিল প্রথম দিনেই বল ঘুরবে। আমরা ভাগ্যবান যে আগে ব্যাটিং করছি। অভিযোগ করার কিছু নেই। তারা ব্যাটিংয়ে আসার পরই যেন বল ঘুরতে থাকে, এটাই আশা করতে পারি।’
শ্রীলঙ্কান ব্যাটিং কোচ থিলান সামারাবীরার চোখে এই মুহূর্তে উইকেটটা ব্যাটিংবান্ধব মনে হচ্ছে, ‘এখনই বলা কঠিন। আমাদের এখন ব্যাটিং করা বাকি। আমি মনে করি, তৃতীয় দিন পর্যন্ত এটা ভালো উইকেট। পরে বল ঘুরবে।’
এখনো যেহেতু উইকেট ব্যাটসম্যানদের দিকে হাত বাড়িয়ে আছে, তামিমের চাওয়া, শ্রীলঙ্কার কাঁধে প্রথম ইনিংসে রানের বোঝা চাপিয়ে দেওয়া, ‘আমার মনে হয় কাল থেকে রান করা কঠিন হবে। আমরা এখন ভালো অবস্থানে আছি। আমাদের আরও রান করতে হবে। যতই ফ্ল্যাট উইকেটে খেলেন না কেন, (ম্যাচের দ্বিতীয় ইনিংসে) বড় স্কোর করা সব সময়ই কঠিন।’