'সবকিছু শিখেছি, বন্ধুত্ব শিখিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমুলের কার্টুন। ছবি: টুইটার
আমুলের কার্টুন। ছবি: টুইটার

ভারতের ড্রেসিংরুম। তিনজন চেয়ারে বসে, তিন খেলোয়াড়। একজন দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে কী যেন বলছে। একটু রাগী রাগী ভাব। কে তিনি? অনিল কুম্বলে? তিন খেলোয়াড়ের দুজন শুনছে, অন্যজন অন্যদিকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তিনি কে? বিরাট কোহলি!

এমন একটা কার্টুন নিজেদের টুইটারে দিয়েছে আমুল, ভারতের সবচেয়ে বড় খাদ্যসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান। ‘ভারতীয় ক্রিকেটের আকাশে দুর্যোগের মেঘ’ ক্যাপশন দিয়ে প্রকাশ করেছে। ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ছবিটা বেশ ভালোভাবে উঠে এসেছে কার্টুনটিতে।
কার্টুনের ওপরও নিজেদের সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছে তারা। সেখানে ইংরেজি হরফে লেখা কথাটার অর্থ: ‘সবকিছু শিখেছি, বন্ধুত্ব শিখিনি’। বন্ধুত্ব মানে যে ছাড় দেওয়া, অন্যের কথা ভাবা; হয়তো সেদিকেই ইঙ্গিত তাদের। কোচ-অধিনায়কের দ্বন্দ্বই যে কার্টুনের উপজীব্য, এর আভাস পাওয়া যায়—সবকিছুর হিন্দি শব্দটা একটু ঘুরিয়ে তারা লিখেছে ‘সবকোচ’।
ছবির নিচে লেখা: বাটার অব ক্যাপটেন অ্যান্ড কোচ অব ইন্ডিয়া। প্রতিটি শব্দের আদ্যক্ষর নিলে হয় বিসিসিআই! যা ভারতীয় ক্রিকেট বোর্ডের আদ্যক্ষরের রূপ।