'সাব্বিরকে বুঝতে হবে তিন নম্বর জায়গাটির মূল্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব্বির এখন ব্যাটিং করেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনগুলোর একটিতে। ফাইল ছবি
সাব্বির এখন ব্যাটিং করেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনগুলোর একটিতে। ফাইল ছবি

সাসেক্সে নয় দিনের অনুশীলন ক্যাম্প করে আয়ারল্যান্ডে এসেই তিন অঙ্কের দেখা পান সাব্বির রহমান। বেলফাস্টে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ রান উৎসব করেছে সাব্বিরের দুর্দান্ত সেঞ্চুরিতে চড়েই। কিন্তু ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে সাব্বিরের রান ০ ও ১। যদিও শেষ দুটি ম্যাচে ৩৫ ও ৬৫ করে ছন্দ ফিরে পেয়েছেন।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাব্বির ফিরেছেন কোনো রান না করেই। শূন্য রানে একজন ব্যাটসম্যান আউট হতে পারেন। কিন্তু দৃষ্টিকটু লেগেছে সাব্বিরের আউটের ধরন। জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে বোল্ড হলেন। উমেশ যাদবের বলের লাইনটাই যেন বুঝলেন না। তিন নম্বরকে বলা হয় দলের সেরা ব্যাটিং পজিশন। ক্রিকেটের অনেক রথী মহারথীরা এই পজিশনে খেলেছেন। সাব্বির তিন নম্বরে উঠে আসার মূল্য দিতে পারছেন তো?
ক্যারিয়ারের শুরুতে নিয়মিত ছয়-সাত নম্বর পজিশনে ব্যাটিং করলেও গত বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে তিনে ‘পদোন্নতি’ হয় তাঁর। গত সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজ থেকে ওয়ানডেতেও খেলছেন একই পজিশনে।
ওয়ানডেতে সাব্বির এখন পর্যন্ত তিন নম্বরে ব্যাটিং করেছেন ১২ ইনিংস। এই পজিশনে ২৮.৯১ গড়ে ৩ ফিফটিতে করেছেন ৩৪৭ রান। সর্বোচ্চ ৬৫। যেহেতু ব্যাটিং অর্ডারের অতি গুরুত্বপূর্ণ পজিশন তিনে খেলেন, স্বাভাবিকভাবে তাঁর ওপর দায়িত্বও বেশি। সেই দায়িত্ব কি ঠিকঠাক পালন করতে পারছেন সাব্বির? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন বললেন, ‘দলের খুবই গুরুত্বপূর্ণ উইকেট তিনি। এই পজিশনে ব্যাটিং করেছেন ভিভ রিচার্ডস, অরবিন্দ ডি সিলভা, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং...এখন করেন বিরাট কোহলি। তাঁকে অন্যভাবে চিন্তা করা উচিত...।’
বিস্তারিত দেখুন চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে প্রথম আলোর বিশেষ ভিডিও আড্ডা ‘ছক্কা’য়—