'সুপারম্যান' কোহলির আরেকটি সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট বোদ্ধাদের কাছে তিনি সময়ের সেরা ব্যাটসম্যান। ক্রিস গেইলের কাছে ‘সুপারম্যান’। তাঁকে নিয়ে কেন এমনটা বলা হয়, কাল বেঙ্গালুরুতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আরও একবার দেখালেন বিরাট কোহলি। ৫০ বলে খেললেন ১১৩ রানের ইনিংস। স্ট্রাইকরেট ২২৬.০০! তাঁর এই টর্নেডো ইনিংসের সুবাদেই কাল বৃষ্টির কারণে কর্তিত ১৫ ওভারের ম্যাচেও ২১১ রানের বড় স্কোর গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১২টি চার ও ৮টি ছক্কায় সাজানো কোহলির ইনিংস। চলতি আইপিএলে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি, টুর্নামেন্টের সপ্তম। গেইল ৩২ বলে ৪টি চার ও ৮টি ছয়ে করেছেন ৭৩। দুজনের ১৪৭ রানের উদ্বোধনী জুটিই বেঙ্গালুরুকে এনে দিয়েছে বড় রান। ক্রিকইনফো।
যা তাড়া করতে এসে ১৪ ওভারে ১২০ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। এ অবস্থায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে ডি/এল পদ্ধতিতে ৮২ রানের জয় পায় কোহলির দল।