'সেঞ্চুরির' কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ব্র্যান্ডের সঙ্গেই ১০০ কোটি রুপির চুক্তি! বিরাট কোহলির ক্যারিয়ারে সুসময় চলছে বৈকি। বিশ্বখ্যাত জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিউমার সঙ্গে এখনো চুক্তিতে সই করেননি ভারত অধিনায়ক। তবে সেটা করে ফেলবেন শিগগিরই। এমন বিখ্যাত একটি ব্র্যান্ডের সঙ্গে নিজেকে জড়াতে পারছেন বলে দারুণ খুশি কোহলি। তবে তাঁকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে এই ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া তারকাদের নামগুলো, ‘পিউমার সঙ্গে সম্পৃক্ত ছিলেন পেলে, ম্যারাডোনার মতো তারকারা। এখন উসাইন বোল্ট, থিয়েরি অঁরি ও অলিভিয়ের জিরু। এমন তারকাদের দলে নিজের নাম লিখিয়ে অসম্ভব গর্ব হচ্ছে।’ কোহলির আগে অবশ্য শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি পণ্যদূত হিসেবে ১০০ কোটি ক্লাবে নাম লিখিয়েছিলেন। তবে তা নির্দিষ্ট একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে নয়। টাইমস অব ইন্ডিয়া।