'হিউজ' শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তরুণ ক্রিকেটারের মৃত্যু ক্রিকেট কম দেখেনি। সড়ক দুর্ঘটনায় মানজারুল ইসলাম, বেন হলিওক, কোলি স্মিথ বা রুনাকো মর্টন, যক্ষ্মার কাছে হার মানা আর্চি জ্যাকসন কিংবা এই শতাব্দীতে এসেও ম্যালেরিয়ায় প্রাণ হারানো ট্রেভর ম্যাডেন্ডো। মৃত্যুর বেদনার কমবেশি নেই। তবু ফিল হিউজের ঘটনা যেন ছাপিয়ে গেছে আগের সবকিছুকে। প্রাণের ক্রিকেটই যে এখানে কেড়ে নিয়েছে প্রাণ! হিউজের মৃত্যু জাগিয়ে দিয়েছে ঘুমিয়ে থাকা ক্রিকেটীয় চেতনা। শোকের চাদরে একসঙ্গে ঢাকা পড়েছে ক্রিকেটবিশ্ব। পুরো ক্রিকেট সমাজ যেন একটি পরিবার, হারিয়েছে প্রিয় এক সন্তানকে! মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়ক থেকে হয়ে উঠেছিলেন প্রায় জাতীয় নেতা, ক্রিকেটবিশ্বেরও নেতা। একটি মৃত্যুর এমন প্রবলভাবে ক্রিকেটকে নাড়িয়ে দেওয়ার ঘটনা আর নেই।