'হয় বাংলাদেশে যাও, নয় নেতৃত্ব ছাড়ো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে আসছেন না মরগান। ছবি: সংগৃহীত
বাংলাদেশে আসছেন না মরগান। ছবি: সংগৃহীত

খোঁচা মারতে তাঁর জুড়ি নেই। কখনো গ্যারি লিনেকারের সঙ্গে ঝগড়া করেন, কখনো ব্রেট লিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এই তো কিছুদিন আগে বীরেন্দর শেবাগের সঙ্গেও টুইটারে বেশ কথা-কাটাকাটি হয়ে গেল তাঁর। পিয়ার্স মরগান লোকটা এমনই।

ব্রিটিশ এই সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্বের এবারের টার্গেট ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান। অধিনায়ক হয়েও মরগানের বাংলাদেশে আসতে না চাওয়ায় বেশ খেপেছেন তাঁর ‘নেমসেক’ পিয়ার্স মরগান। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বদলে ইংলিশ অধিনায়কের পলায়নপর মনোবৃত্তি ক্ষুব্ধ করে তুলেছে পিয়ার্স মরগানকে। সে কারণেই খেপে গিয়ে টুইট করেছেন, ‘এউইন, একটা অক্ষম মানুষের মতো আচরণ করা বাদ দাও। হয় বাংলদেশে যাও, নয় নেতৃত্ব ছাড়ো। নেতাদের সামনে থেকেই নেতৃত্ব দিতে হয়।’
খোঁচার জবাব অবশ্য এখনো দেননি এউইন মরগান।

পিয়ার্স মরগানের সেই টুইট
পিয়ার্স মরগানের সেই টুইট

এদিকে, মরগানের বাংলাদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত ব্রিটিশ গণমাধ্যমেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। সাবেক ইংলিশ ক্রিকেটাররাও তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ সফরে না এসে শেষ পর্যন্ত না মরগান অধিনায়কত্বটাই হারিয়ে বসেন!
আরও পড়ুন:
ব্রিটিশ সংবাদমাধ্যমেই সমালোচিত মরগান
মরগানের না, ইংল্যান্ডের নেতৃত্বে বাটলার!