'২০০' ক্লাবের মন্থরতমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উইকেটের ‘ডাবল সেঞ্চুরি’ হলো নাথান লায়নের। পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি সিলভাকে আউট করেই টেস্টে ২০০তম উইকেট পেলেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার। টেস্টে ২০০ উইকেট পাওয়া ১৬তম অস্ট্রেলীয় বোলার লায়ন। ২০০ উইকেটের ক্লাবে অস্ট্রেলিয়ার পরে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন সদস্য ইংল্যান্ডের। ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে ৫৫ ম্যাচ খেলতে হলো লায়নকে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ২০০ উইকেট পেতে এর চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে শুধু পিটার সিডলকে (৫৮)। সব মিলিয়ে টেস্টে ২০০ উইকেট নেওয়া ৬৭তম বোলার লায়ন। এদের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলতে হয়েছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেটকে (৩৬)। সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে (১০২)।
টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে ২০০ উইকেট
১০২
জ্যাক ক্যালিস
দক্ষিণ আফ্রিকা
৮০
গ্যারি সোবার্স
ওয়েস্ট ইন্ডিজ
৬৯
অ্যান্ড্রু ফ্লিনটফ
ইংল্যান্ড
৬৫
ইশান্ত শর্মা
ভারত
৬৩
ড্যানিয়েল ভেট্টোরি
নিউজিল্যান্ড
৬৩
জহির খান
ভারত