নাফিসের সেলফি আর ধারাভাষ্যকার ব্রড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন রোহিত শর্মা। ধারাভাষ্য দিচ্ছেন সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। আজ লিভারপুলের হয়ে ২০০তম গোল পেয়েছেন সালাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লিভারপুলের হয়ে ২০০তম গোল করেছেন মোহাম্মদ সালাহ। যে ম্যাচে জিতে দল উঠে গেছে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে। এমন উদ্‌যাপনের ম্যাচে হাসিমুখে সেলফি তো সালাহ তুলতেই পারেন
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
বিশ্বকাপের পর এখনো মাঠে ফেরেননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে ফিরবেন ভারতীয় অধিনায়ক। তারই প্রস্তুতি সারছেন, বিরতিতে চলছে খোশগল্পও
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
বার্সেলোনার হয়ে মাঠে দারুণ সময় কাটানো জোয়াও ফেলিক্স মাঠের বাইরেও সময়টা দারুণ কাটাচ্ছেন
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
ধারাভাষ্য দিচ্ছেন সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। সঙ্গে উপস্থাপক গ্রেইগ জেমস
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
২০২৩-২৪ মৌসুমে ফক্স ক্রিকেটে একসঙ্গে ধারাভাষ্য দেবেন ওয়াসিম আকরাম, রবি শাস্ত্রী, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নাররা। তাঁদের সঙ্গে দারুণ সময়ই কাটছে পাকিস্তান কিংবদন্তির
ছবি: এক্স
৭ / ৭
এমন সেলফি কখনো দেখেছেন কী? এক সেলফিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড—দুই দলের সব ক্রিকেটার। কারও চোখই অবশ্য টিম ম্যানেজার নাফিস ইকবালের ক্যামেরাতে নেই
ছবি: ইনস্টাগ্রাম