দক্ষিণ কোরিয়ায় বিখ্যাত গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে হলান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসার মানুষদের সঙ্গে সের্হিও রামোস। ‘ভালো মানুষ’দের সঙ্গে রোহিত শর্মা। স্ত্রীকে চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা লিটনের। দক্ষিণ কোরিয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী কিম জি-সোর সঙ্গে আর্লিং হলান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৭
এ ছবিটাই বলে দিচ্ছে পরিবারের সঙ্গে সময়টা দারুণ কাটছে কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
এই ছবিতে স্কটল্যান্ড ভ্রমণের স্মৃতিতে ফিরে গেলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্যাপশনে, ‘লাগান লকস’কে কারা কারা ‘লাগান রকস’ পড়েছেন, তা–ও জানতে চাইলেন সর্বকালের সেরা এই ব্যাটসম্যান
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
ফুটবলের বাইরের সময়টা দারুণ কাটছে স্প্যানিশ কিংবদন্তি সের্হিও রামোসের। এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোর চেয়ে ভালো কিছু আর হয় না।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কিছু ভালো মানুষ—এই ক্যাপশন দিয়ে ছবিটা পোস্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
ক্রিকেটের ব্যস্ততার কারণে স্ত্রীর সঙ্গে চতুর্থ বিবাহবার্ষিকীতে থাকতে পারেননি লিটন দাশ। একাধিক ছবি পোস্ট করে স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিখেছেন, ‘শিগগির দেখা হবে।’
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
দলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থান করছেন আঁতোয়ান গ্রিজমান। খেলার ব্যস্ততার ফাঁকে সিউলের রাস্তায় ঘুরতে বেরিয়েছেন এই ফরাসি তারকা
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
প্রাক্‌–মৌসুম সফরে আর্লিং হলান্ডরা এখন অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। সেখানে কোরিয়ান সংগীতশিল্পী ও অভিনেত্রী কিম জি–সোর (যিনি জিসো নামে পরিচিত) সঙ্গে ম্যানচেস্টার সিটির জার্সি হাতে ছবিও তুলেছেন হলান্ড
ছবি: ইনস্টাগ্রাম