রকি ভাইকে সালাম আর ‘থ্রি ইডিয়টস’–এর পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো এক জায়গায় ভারতীয় সিনেমা ‘কেজিএফ’–এর নায়ক যশের সঙ্গে দেখা হয়ে গেল দিনেশ কার্তিকের। রশিদ খান, হারিস রউফ ও শাহিন আফ্রিদি—তিনজনই খেলেন পিএসএলের দল লাহোর কালান্দর্সে। ছবিটি দিয়ে আফগানিস্তানের স্পিনার রশিদ খান নিজেদের দাবি করেছেন—থ্রি ইডিয়টস! সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো তারকাদের ছবি দেখুন ফটোফিচারে—
১ / ৫
কনুইয়ের চোট নিয়ে ভারত সফরের মাঝপথ থেকে দেশে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেটীয় দায়িত্ব থেকে আপাতত ছুটি পেলেও ‘ড্যাডি’র দায়িত্ব পালন থেকে বিরতি নেই অস্ট্রেলিয়ার ওপেনারের!
ইনস্টাগ্রাম
২ / ৫
যখন টেলিভিশনে চলতে থাকা প্রোগ্রামটি আর ভালো লাগে না! নিজের ছোট মেয়ের দুষ্টুমি এভাবেই তুলে ধরেছেন উসমান খাজা
ইনস্টাগ্রাম
৩ / ৫
সালাম রকি ভাই! কোনো এক জায়গায় ভারতীয় সিনেমা ‘কেজিএফ’–এর নায়ক যশের সঙ্গে দেখা হয়ে গেল দিনেশ কার্তিকের। বিনোদনজগতের এ তারকাকে অভিবাদন জানাতে তাঁরই সিনেমা ‘কেজিএফ’–এর গানের কলি বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার
ইনস্টাগ্রাম
৪ / ৫
কী দুর্দান্ত সেভ! শুধু মাঠে নয়, অনুশীলনেও এভাবে এমন অসাধারণ সব সেভ করেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া
ইনস্টাগ্রাম
৫ / ৫
রশিদ খান, হারিস রউফ ও শাহিন আফ্রিদি—তিনজনই খেলেন পিএসএলের দল লাহোর কালান্দর্সে। ছবিটি দিয়ে আফগানিস্তানের স্পিনার রশিদ খান লিখেছেন, ‘থ্রি ইডিয়টসের পুনর্মিলনী।’
ইনস্টাগ্রাম