তাসকিনের ‘সুপার হিরো’ বাবা, বেকহামের অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা দিবস আজ। সামাজিক যোগাযোগমাধ্যম আজ বাবার প্রতি ভালোবাসায় পূর্ণ। ব্যতিক্রম নন খেলার জগতের তারকারাও। ডেভিড বেকহাম থেকে শুরু করে তাসকিন আহমেদ, করিম বেনজেমা থেকে শুরু করে বাবর আজম—সবাই আজ বাবাকে জানিয়েছেন কৃতজ্ঞতা। তাঁরা সবাই আজ যে অবস্থানে, সেখানে আসতে বাবারা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, শ্রদ্ধাভরে জানিয়েছে সে কথাই...
১ / ১০
ক্রিস গেইল বাবা দিবসে ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে লিখেছেন, ‘ইউনিভার্স বসকে সৃষ্টি করেছেন যিনি
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১০
কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন জ্যাক ক্যালিস। বাবা দিবসে দুই সন্তানের সঙ্গে তোলা এই ছবিটাই পোস্ট করলেন ইনস্টাগ্রামে
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১০
এ জীবনে বাবার কাছ থেকে যত ভালোবাসা পেয়েছেন, সে জন্য কৃতজ্ঞতা লোকেশ রাহুলের
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১০
লিয়াম প্লাঙ্কেটের সঙ্গে ক্রিকেট দেখতে দুনিয়া ঘোরেন তাঁর বাবা। তাঁর উদ্‌যাপনটা ছেলের স্বপ্ন পূরণের
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১০
সব সন্তানেরই প্রথম সুপার হিরো তাঁর বাবা—তাসকিন আহমেদেরও। এক ছবিতে তিন প্রজন্ম
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১০
চিরদিনই ডেভিড বেকহামের অনুপ্রেরণা তাঁর বাবা। এখনো তিনিই অনুপ্রেরণা
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১০
নিজের জীবনে বাবার প্রভাব অপরিসীম। বাবাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারেন না বাবর আজম
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১০
সেই কবে চলে গেছেন অন্যলোকে। কিন্তু শচীন টেন্ডুলকারের জীবনে সব সময়ই আছেন বাবা রমেশ টেন্ডুলকার
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১০
হার্দিক পান্ডিয়ার দিনের শুরুটাই অন্যরকম হয়, যদি সকালে ঘুম থেকে উঠে সন্তানের মুখ দেখেন
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১০
এই ছবি দিয়ে করিম বেনজেমা লিখেছেন—বাবাদের আদরটা এমনই হয়
ছবি: ইনস্টাগ্রাম