‘খলনায়ক’–এর সঙ্গে আকরাম, টেমসের তীরে রশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তান দল শ্রীলঙ্কায় গেলেও রশিদ খান লন্ডনে। বলিউড তারকা সঞ্জয় দত্তের সঙ্গে দেখা পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের। ঘুরে বেড়াচ্ছেন ওয়েইন রুনি আর ক্রিস গেইল। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়াজগতের তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
দুবাইয়ের মরুভূমি দেখতে গিয়েছিলেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রুনি ও তাঁর স্ত্রী কুলিন
ইনস্টাগ্রাম
২ / ৭
দুই দিন পর মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা টেস্ট। আজ অনুশীলন করতে প্রোটিয়া দল মাঠে গেলে এভাবেই স্বাগত জানায় স্থানীয় মাওরিরা
ইনস্টাগ্রাম
৩ / ৭
হরভজন সিংয়ের সময়টা বেশ স্বচ্ছন্দেই কাটছে
ইনস্টাগ্রাম
৪ / ৭
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ক্রিকেটের অ্যাওয়ার্ড নাইটে স্ত্রী ভিনি রমনসহ গ্লেন ম্যাক্সওয়েল
ইনস্টাগ্রাম
৫ / ৭
পিঠের অস্ত্রোপচার–পরবর্তী পুনর্বাসনে থাকায় আফগানিস্তানের হয়ে মাঠে নামা হচ্ছে না রশিদ খানের। তবে আফগান তারকার সময়টা যে দারুণ কাটছে, তা লন্ডনের টেমস নদীর পাড়ে তোলা ছবিই বলে দিচ্ছে
ইনস্টাগ্রাম
৬ / ৭
ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টির রমরমা এ সময়ে তিনি আর ব্যাটে ঝড় তোলেন না। তবে বিনোদনপ্রিয় ক্রিস গেইলের উপভোগের উপলক্ষ্যের কি অভাব আছে?
ইনস্টাগ্রাম
৭ / ৭
ভারত ও পাকিস্তানের ভিন্ন দুটি জগতের মানুষ তাঁরা। তবে সঞ্জয় দত্ত ও ওয়াসিম আকরামের বন্ধুত্বটা বেশ গাঢ়ই। প্রায় এক দশক পর সঞ্জয়ের সঙ্গে দেখা হয়েছে জানিয়ে ওয়াসিম আকরাম হ্যাশট্যাগে লিখেছেন দুটি শব্দ—পুরোনো বন্ধুত্ব, খলনায়ক
ইনস্টাগ্রাম