৭৪১ মিনিটে ১ গোল, ড্রিবলিং নেই—বিশ্বকাপে এ কোন রোনালদো

বিশ্বকাপ জেতা হলো না ক্রিস্টিয়ানো রোনালদোররয়টার্স
বিশ্বকাপ জেতা হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল রাতে স্পেনের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় পর্তুগাল। এটিই ছিল বিশ্বকাপে রোনালদোর শেষ ম্যাচ। পর্তুগিজ কিংবদন্তির জন্য বিশ্বকাপ ট্রফি মরীচিকা হয়েই থাকল। পরিসংখ্যানও বলছে, বিশ্বকাপে রোনালদো থাকেন নিজের ছায়া হয়ে।

বিশ্বকাপের নকআউট পর্বে ১০ ম্যাচে ৭৪১ মিনিট খেলে ১টি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেটিও এসেছে পেনাল্টি থেকে। কোনো অ্যাসিস্ট নেই।

১৭ ও ০

এবার বিশ্বকাপে রোনালদো শট নিয়েছেন ১৭টি। গত ৬০ বছরের মধ্যে সতীর্থদের জন্য কোনো সুযোগ তৈরি না করে সবচেয়ে বেশি শট নেওয়ার রেকর্ড এটি।

১৯

স্পেনের বিপক্ষে ম্যাচে রোনালদো মাত্র ১৯ বার বল স্পর্শ করেন, যা তাঁর শুরু থেকে খেলা কোনো বিশ্বকাপ ম্যাচে দ্বিতীয় সর্বনিম্ন।

বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে রোনালদো কখনোই অন-টার্গেটে ২টির বেশি শট নিতে পারেননি। কালকের ম্যাচের আগে ২০১০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে এবং ২০০৬ সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২টি করে শট নিয়েছিলেন।

বিশ্বকাপে রোনালদো তাঁর শেষ ৯ ম্যাচে একটিও ড্রিবলিংয়ের চেষ্টা করেননি এবং সর্বশেষ ১৫ ম্যাচে সফল ড্রিবলিং করতে পারেননি। অর্থাৎ এবার বিশ্বকাপে রোনালদো ড্রিবলিংয়ের চেষ্টাই করেননি।

গোল করার পর রোনালদোর উদ্‌যাপন
রয়টার্স
১১

বিশ্বকাপে রোনালদোর গোল ১১টি, যা পর্তুগালের হয়ে সর্বোচ্চ। এই ১১ গোলের ১০টিই এসেছে গ্রুপ পর্বে; নকআউট পর্বে তাঁর একমাত্র গোলটি এসেছে গত সপ্তাহে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে।

আরও পড়ুন

বিশ্বকাপে সব মিলিয়ে রোনালদোর অ্যাসিস্ট দুটি। একটি ২০০৬ বিশ্বকাপে, অন্যটি ২০১৪ বিশ্বকাপে।

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী গোলদাতা রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা। তিনি ১৯৯৪ সালের বিশ্বকাপে ৪২ বছর বয়সে গোল করেন।

৪১ বছর ১৪৭ দিন

বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বের ম্যাচে সবচেয়ে বয়স্ক গোলদাতা রোনালদো। ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি গোলটি করেছেন ৪১ বছর ১৪৭ দিনে।

৬টি বিশ্বকাপ খেলেছেন রোনালদো
রয়টার্স

৬টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার রোনালদো।

২৭

লিওনেল মেসির (৩০) পর ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৭টি বিশ্বকাপ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন রোনালদো। বিশ্বকাপে তাঁর সেরা সাফল্য ২০০৬ সালের সেমিফাইনাল।

আরও পড়ুন