বিশ্বকাপে ওঠা না–ওঠার হাসি–কান্না

বিশ্বকাপ প্লে-অফে গতকাল রাতটা ছিল হাসি-কান্নার যুগলবন্দীর। একদিকে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে দলগুলোর উদ্‌যাপন যেমন মন ভরিয়েছে, তেমনি কারও কারও বিদায়ের কান্না মন ভারও করেছে। গতকাল রাতের ম্যাচগুলো থেকে তেমনই কিছু নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন।
১ / ১৩
পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছে দল। ডেনমার্ক তারকা ক্রিস্টিয়ান এরিকসেন যেন হতাশায় মুখ লুকাচ্ছেন
এএফপি
২ / ১৩
পতাকা হাতে তুরস্কের খেলোয়াড়েরা মেতেছেন উদ্‌যাপনে। ২৪ বছর পর বিশ্বকাপে ফিরেছেন বলে কথা
এএফপি
৩ / ১৩
সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ খেলার আশা শেষ হওয়ার পর এভাবেই হতাশায় বসে পড়েন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ২০২২ বিশ্বকাপেই নিজের শেষ ম্যাচটা হয়তো খেলে ফেলেছেন এই ৩৭ বছর বয়সী স্ট্রাইকার
রয়টার্স
৪ / ১৩
পোল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের টিকিট পেয়ে এভাবেই বাঁধভাঙা উদ্‌যাপনে মেতে ওঠেন সুইডিশ খেলোয়াড়েরা
রয়টার্স
৫ / ১৩
ইতালিকে হারিয়ে বসনিয়ার বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দে এভাবেই গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন বসনিয়াবাসী
রয়টার্স
৬ / ১৩
১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ডিআর কঙ্গো। তাদের উদ্‌যাপনটা তাই দেখার মতো হলো
এএফপি
৭ / ১৩
বসনিয়ার খেলোয়াড়দের আনন্দ-উৎসব। ২০১৪ সালের পর আবার বিশ্বকাপে ফিরেছে তারা
রয়টার্স
৮ / ১৩
রেফারি লাল কার্ড দেখাচ্ছেন ইতালিয়ান তারকা আলেসান্দ্রো বাস্তোনিকে। এ মুহূর্তটি বদলে দিয়েছে ম্যাচের গতিপথ
রয়টার্স
৯ / ১৩
ইতালি-বসনিয়ার ম্যাচ দেখতে গতকাল রাতে জেনিকায় হাজির হয়েছিলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ
রয়টার্স
১০ / ১৩
বিদায়ের পর হতাশা গোপন করতে পারেননি বলিভিয়ান গোলরক্ষক গিলের্মো ভিসকারা
এএফপি
১১ / ১৩
বিশ্বকাপ নিশ্চিত করার পর ইরাকি ফুটবলার জাইদ ইসমাইলের উচ্ছ্বাস
রয়টার্স
১২ / ১৩
আবারও আশাভঙ্গ। কষ্টে মাঠেই শুয়ে পড়লেন ইতালির এক খেলোয়াড়
রয়টার্স
১৩ / ১৩
বসনিয়াজুড়ে এখন বইছে আনন্দের বন্যা। সেই আনন্দের মাত্রাটা যেন এ ছবিতেই অনেকটা স্পষ্ট
রয়টার্স