সরাসরি

প্রথমার্ধে দুই গোল হজম করে মাঠ ছাড়ল বাংলাদেশ

০৮: ৫৯

চীন ২–০ বাংলাদেশ (প্রথমার্ধ শেষে)

প্রথমার্ধে ৪০ মিনিট পর্যন্তও শক্তিশালি চীনের সঙ্গে টক্কর দিয়ে খেলেছে বাংলাদেশ। কিন্তু ৪৪ ও ৪৬ মিনিটে দুটি গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এ দুটি গোল ছাড়া এশিয়ান কাপে ৯ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে একদম খারাপ খেলেনি বাংলাদেশ দল। ১৪ মিনিটে ঋতুপর্ণার দুরপাল্লার শট থেকে বাংলাদেশ তো আরেকটু হলেই গোল পেয়ে যেত! চীনের গোলকিপারের দৃঢ়তায় তা হয়নি।

প্রথমার্ধের পরিসংখ্যান:

চীন বল দখলে রেখেছে ৬৩.৩ শতাংশ।

বাংলাদেশ বল দখলে রেখেছে ৩৬.৭ শতাংশ।

মোট ১৩টি শট নিয়েছে চীন। এর মধ্যে ৭টি শট ছিল পোস্টে।

মোট ৩টি শট নিতে পেরেছে বাংলাদেশ। ২টি শট ছিল পোস্টে।

২টি ফাউল করেছেন চীনের খেলোয়াড়রা।

৩টি ফাউল করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

৩টি কর্নার পেয়েছে চীন। বাংলাদেশ পেয়েছে ২টি কর্নার।

২টি গোল সেভ করেছে চীন। ৫ টি গোল সেভ করেছে বাংলাদেশ।

১টি হলুদ কার্ড দেখেছে চীন।

সূত্র: ইএসপিএন

প্রথমার্ধের শেষ দিকে এসে আর পারেনি বাংলাদেশ
এএফপি
০৮: ৫৪

গোলের সুযোগ নষ্ট করল চীন

৫২ মিনিটে (যোগ করা সময়ের সপ্তম মিনিট) বক্সের ভেতর থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন চীনের মিডফিল্ডার লিউ জিং। পোস্টের ওপর দিয়ে বল মারেন।

০৮: ৪৯

চীন ২–০ বাংলাদেশ

৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়। ২–০ গোলে এগিয়ে গেল চীন।

তিন মিনিটের ছোটখাটো এক ‘টর্নেডো’য় দুই গোল হজম করল বাংলাদেশ। প্রথমার্ধে ৭ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় গোল হজম করল আফঈদার দল।

০৮: ৪৬

সেই ওয়াং সুয়াংই গোল করলেন

চীন ১–০ বাংলাদেশ

৪৪ মিনিটে দুরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং। বক্সের বাইরে থেকে বাতাসে ভাসানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান।

এই গোলের আগ পর্যন্ত ভালোই খেলছিল বাংলাদেশ। দক্ষতায় পাল্লা দিতে পারলেও শারীরিক সামর্থ্যে কুলিয়ে উঠতে পারছিল না। তবুও ভালো রক্ষণ সামলেছে তাঁরা।

০৮: ৪৩

প্রথম কর্নার বাংলাদেশের

৪১ মিনিটে প্রথম কর্নার পেল বাংলাদেশ। মনিকা চাকমার কর্নার কিক থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু শামসুন্নাহার জুনিয়র শট নিতে পারেননি।

০৮: ৩৭

ঋতুপর্ণার হালকা চোট

৩৩ মিনিটে হালকা চোট পাওয়ায় প্রাথমিক চিকিৎসা নিতে মাঠের বাইরে গেলেন ঋতুপর্ণা। তাঁর মাঠে ফেরার অপেক্ষায় বাংলাদেশ।

আপডেট: ৩৭ মিনিটে মাঠে ফিরলেন ঋতুপর্ণা।

০৮: ২৮

ভিএআরে চীনের গোল বাতিল

ম্যাচের ২৪ মিনিটে বাংলাদেশের জালে বল!

বাঁ প্রান্ত থেকে জিন কুনের ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে হেডে গোল করেন ওয়াং সুয়াং। কিন্তু বাধ সেধেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। চার মিনিটেরও বেশি সময় নেন তাঁরা। মাঠের রেফারি পানসা চাইসেইন্ট মাঠের পাশে ভিডিও মনিটরে রিপ্লে দেখে এসে গোল বাতিলের বাঁশি বাজান।

ওয়াং সুয়াং অফসাইড হওয়ায় গোলটি বাতিল করা হলো।

স্কোরলাইন ০–০।

বাংলাদেশের পোস্ট তাক করে চীনের ওয়াং সুয়াংয়ের শট। এ যাত্রায় গোল পাননি
এএফপি
০৮: ২০

শিউলির দৃঢ়তায় বাঁচল বাংলাদেশ

ম্যাচের ১৮ মিনিটে বক্সে জটলার ভেতর থেকে শট নেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং। শটে জোর ছিল না গোলকিপার মিলি বাধা হয়ে দাঁড়ানোয়। পোস্টে ঢোকার একদম শেষ মুহূর্তে ডাইভ দিয়ে গোল বাঁচান বাংলাদেশের ডিফেন্ডার শিউলি আজিম।

২০ মিনিটে গোলকিপার মিলিকে একা পেয়েও গোল পায়নি চীন। শটটি তেমন জোরাল ছিল না।

চীনের এই দলে ওয়াং সুয়াংই সবচেয়ে অভিজ্ঞ। চীনের হয়ে ১৩০ ম্যাচে ৪৬ গোল করেছেন। চীনের বর্তমান দলে সর্বোচ্চ গোলস্কোরারও তিনি।

চীনের ওয়াং সুয়াংকে কড়া পাহাড়ায় রাখছে বাংলাদেশের রক্ষণ
এএফপি
০৮: ১৭

দূর্ভাগ্য ঋতুপর্নার, গোল পেতে পেতেও পেলেন না!

ম্যাচের ১৪ মিনিটে বাঁ উইং ফাঁকা পেয়ে যান বাংলাদেশের তারকা উইঙ্গার ঋতুপর্না। গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে নিয়েই বাঁ পায়ের দুরপাল্লার শট নেন। এমন শট থেকে তিনি গোল আগেও করেছেন। এবারও বলটা বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন চীনের গোলকিপার চেন চেন।

দূর্ভাগ্য বাংলাদেশের। দারুণ এক বুদ্ধিদীপ্ত কুশলী শট ছিল ঋতুপর্নার।

০৮: ১৩

বেঁচে গেল বাংলাদেশ

ম্যাচের ১২ মিনিটে চীনের ওয়াং সুয়াং বাঁ উইং ধরে ঢুকে শট নেন। গোলকিপার মিলি ঠেকিয়ে দিলেও ফিরতি বল থেকে পাস পেয়ে আবারও হেড করেছিলেন ওয়াং। দূরের পোস্ট ঘেঁষে বল মাঠের বাইরে। বেঁচে গেল বাংলাদেশ।

রক্ষণে ভালো খেলছে বাংলাদেশ
এএফপি
০৮: ১১

প্রথম হলুদ কার্ড

শামসুন্নাহার জুনিয়রকে ফেলে দিয়ে ম্যাচের ১০ম মিনিটে হলুদ কার্ড দেখলেন চীনের ডিফেন্ডার লু ইয়াটং।

০৮: ০৯

ঠেকাতে হবে চীনের দুই উইং

ম্যাচের ৭ মিনিটের মধ্যে তিনটি ছোটখাটো সুযোগ তৈরি করেছে চীন। এর মধ্যে দুটি সুযোগ তৈরি করেছে উইং দিয়ে। ৬ মিনিটে ডিফেন্ডার নবীরুন চীনের বাঁ পাশের উইঙ্গারের আক্রমণ ঠেকিয়ে কর্নার দেন। সেখান থেকে কোনো বিপদ হয়নি।

দক্ষতায় তেমন একটা পার্থক্য দেখা যাচ্ছে না দুই দলের মধ্যে। তবে শারীরিক শক্তি ও সামর্থ্যে কে এগিয়ে তা বোঝা যাবে ম্যাচ গড়িয়ে চলার সঙ্গে।

চীনের উরিংগুমলাকে চ্যালেঞ্জ বাংলাদেশের নবীরুনের
এএফপি
০৮: ০৫

প্রথম কর্নার চীনের

ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার চীনের। আক্রমণভাগে ঢুকে পড়েছিলেন চীনের খেলোয়াড়। শামসুন্নাহার সিনিয়র বল টাচলাইনের বাইরে পাঠিয়ে কর্নার দেন। কর্নার থেকে বিপদ হয়নি বাংলাদেশের। তবে ৫ মিনিটে শট নিয়েছিলেন চীনের মিডফিল্ডার লিউ জিং। গোলকিপার মিলি ডাইভ দিলেও বল পোস্টে ছিল না।

০৮: ০৩

খেলা শুরু এবং হাইলাইন ডিফেন্স

কিক অফের পর খেলা শুরু। প্রথম থেকেই হাইলাইন ডিফেন্সে খেলছে চীন। একটু নিচেও নামছেন দু–একজন ডিফেন্ডার। খেলা চলছে মাঝ মাঠে। বল দখলের লড়াই।

০৮: ০২

৪৬ বছর পর...

১৯৮০ সালে সর্বশেষ এশিয়ান কাপে খেলেছে বাংলাদেশ। সেটা ছিল পুরুষদের আসর। নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। সব মিলিয়ে ৪৬ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশ।

০৮: ০২

চীনের একাদশ

গোলকিপার: চেন চেন

ডিফেন্ডার: ওয়াং লিনলিন, উ হাইয়ান, ঝ্যাং চেংজু, লু ইয়াটং

মিডফিল্ডার: ওয়াং সুয়াং, ওয়াং আইফাং, লিউ জিং, ঝ্যাং রুই

ফরোয়ার্ড: উরিংগুমুলা, জিন কুন

০৭: ৫৭

‘আমার সোনার বাংলা...’

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন লাল–সবুজের সমর্থকরা। মাঠে আফঈদা খন্দকারদের চোখেমুখে আবেগ।

মাঠে নেমেছে দুই দল
মাসুদ আলম
০৭: ৫৫

গ্যালারিতে লাল–সবুজ ও চীনের সমর্থক

গ্যালারিতে চীনের সমর্থকদের একাংশ
মাসুদ আলম
গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের একাংশ
মাসুদ আলম
০৭: ৪৩

চীনের বিপক্ষে কী কৌশল বাংলাদেশের

বাংলাদেশ কোচ পিটার বাটলারের চোখে, শক্তিশালি চীনের বিপক্ষে লড়াইটা ‘ডেভিড বনাম গোলিয়াথ।’ চীনের বিপক্ষে খেলার কৌশল কেমন হতে পারে, সেটা আগেই জানিয়েছেন বাটলার। ক্লিক করুন নিচের লিংকে

‘বাস পার্ক’ করবে না বাংলাদেশ, বাটলারের চোখে চীনের বিপক্ষে লড়াইটা ‘ডেভিড বনাম গোলিয়াথের’

‘বি’ গ্রুপে বাংলাদেশের কোন প্রতিপক্ষ কেমন—জানতে ক্লিক করুন নিচের লিংকে।

বাংলাদেশের কোন প্রতিপক্ষ কেমন

ডাগআউটে প্রস্তুত বাংলাদেশ কোচ পিটার বাটলার
মাসুদ আলম
০৭: ৪৩

উজবেকিস্তান কোচও ভাবছেন বাংলাদেশ নিয়ে

নারী এশিয়ান কাপে আজ বাংলাদেশ সময় সকালের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৩–০ গোলে হারে উজবেকিস্তান। এই ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষে লড়াই নিয়ে কথা বলেন উজবেকিস্তানের কোচ কোত্রিনা কুলবিতে। ক্লিক করুন নিচের লিংকে

কোরিয়ার কাছে হেরে বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন উজবেক কোচ

উত্তর কোরিয়ার সঙ্গে পারেনি উজবেকিস্তানের মেয়েরা
এএফপি
০৭: ৪৩

বাংলাদেশের একাদশের খবর

সিডনি থেকে প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলম জানিয়েছেন, চীনের বিপক্ষে ম্যাচে একাদশে বড় চমক দেখিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

সেই চমকগুলো কী জানতে ক্লিক করুন নিচের লিংকে

রুপনা নেই পোস্টের নিচে, চীনের বিপক্ষে বাটলারের একাদশে ৫ ডিফেন্ডার

কমব্যাংক স্টেডিয়ামে গা গরম করছে বাংলাদেশ দল
মাসুদ আলম
০৭: ৪৩

স্বাগতম

বাংলাদেশের মেয়েদের ফুটবলে আজ এক ঐতিহাসিক দিন। নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশের মেয়েদের জাতীয় ফুটবল দল। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপ থেকে বর্তমান ও ৯ বারের চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশের জন্য এই ম্যাচ কতটা ঐতিহাসিক, সে সমন্ধে সিডনি থেকে জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলম। ক্লিক করুন নিচের লিংকে।

ইতিহাস গড়ার ম্যাচে হারানোর কিছু নেই বাংলাদেশের মেয়েদের

চীনের বিপক্ষে মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

কমব্যাংক স্টেডিয়ামের মাঠে বাংলাদেশ দলের ফুটবলাররা। ছবিটি প্রেস বক্স থেকে জুম করে তোলা
মাসুদ আলম