প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টারের এক অংশ ‘নীল’ হয়ে গিয়েছিল। নীল রং বেদনার হলেও ম্যানচেস্টারের ওই অংশে তার উল্টোটা অনূদিত হলো। ম্যানচেস্টার সিটির ‘ট্রেবল’ জয়ের উৎসবকে নিজেদের স্মারক নীল রঙেই রাঙিয়েছেন সমর্থকেরা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে নীল আগুনের শিখা জ্বালিয়ে ও কনফেত্তি উড়িয়ে উদ্যাপনের পাশাপাশি মুঠোফোনে মুহূর্তগুলো ধারণ করেছেন অনেকেই। কাল ছাদখোলা বাসে সিটির খেলোয়াড়দের ট্রফি নিয়ে প্যারেড ম্যানচেস্টারের ওই অংশ মনে রাখবে অনেকদিন। এমন উপলক্ষ যে আর আসেনি। ম্যানচেস্টারের অপর অংশের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এত দিন ছিল ‘ট্রেবল’জয়ী ইংল্যান্ডের প্রথম ক্লাব। এই মৌসুমে সিটি নগর প্রতিদ্বন্দ্বীদের সেই কীর্তিতে ভাগ বসিয়েছে। উদ্যাপনটা তাই বাঁধভাঙা হওয়াই স্বাভাবিক। বৃষ্টির মধ্যে উদ্যাপনে খেলোয়াড়দের অনেকেই শরীরের জার্সি কিংবা টি-শার্ট খুলে ফেলেছিলেন। কোচ পেপ গার্দিওলাকেও দেখা গেল আয়েশ করে সিগার টানতে। সিটির প্যারেডের এমন কিছু মুহূর্ত নিয়েই ছবির গল্প—
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০