- বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
- কাবরেরার কাছে তবু গুরুত্বপূর্ণ
- শুধুই নিয়মরক্ষার ম্যাচ বাংলাদেশের জন্য।
- স্বাগত
৫৫' বাংলাদেশ ০-১ সিঙ্গাপুর
সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। বক্সে লম্বা থ্রো করেছিলেন তপু, কিন্তু সিঙ্গাপুরের রক্ষণভাগ তা অনায়াসেই ক্লিয়ার করে দেয়। প্রতিপক্ষের গোলমুখে বাংলাদেশের খেলোয়াড়দের আরও নিখুঁত ও ধারাল হতে হবে। না হলে গোলের দেখা পাওয়া কঠিন।
৪৯’ বাংলাদেশ ০-১ সিঙ্গাপুর
ফাহামিদুলের দারুণ কৌশলে কর্নার আদায় করল বাংলাদেশ। কর্নার থেকে শেখ মোরছালিন বল পাঠালেন বক্সে। লক্ষ্য ছিল হামজার দিকে, কিন্তু তপু এগিয়ে এসে হেড করতে গিয়ে ফাউল করে বসেন। হামজাকে দেখে মনে হলো তিনি মোটেও খুশি নন!
বিরতি | বাংলাদেশ ০–১ সিঙ্গাপুর
ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখলেন সিঙ্গাপুরের হারুন। বাংলাদেশের জায়ান আহমেদকে লাথি মারার অপরাধে রেফারি তাঁকে সতর্ক করেন। বাংলাদেশের ফ্রি-কিক অবশ্য সহজেই ক্লিয়ার করে দেয় সিঙ্গাপুর রক্ষণভাগ। এর পরপরই রেফারি বাঁশি বাজিয়ে প্রথমার্ধ শেষের ঘোষণা দেন।
এক গোলের লিড নিয়ে বিরতিতে গেল স্বাগতিক সিঙ্গাপুর।
৪৫’ বাংলাদেশ ০-১ সিঙ্গাপুর
সিঙ্গাপুরের জন্য বড় ধাক্কা—সাদের ট্যাকলের পর চোট পেলেন কুয়ে। ব্যথায় মাটিতে পড়ে যান তিনি, ফিজিওরা ইঙ্গিত দেন বদলির জন্য। মাঠে নামলেন ইলহান ফান্ডি, ফলে একসঙ্গে তিন ফান্ডি ভাই এখন খেলছেন মাঠে।
চতুর্থ রেফারি জানালেন, তিন মিনিট যোগ করা হবে।
সুযোগ হারাল বাংলাদেশ
৩৯' বাংলাদেশ ০–১ সিঙ্গাপুর
ডান প্রান্ত থেকে আসা একটি লম্বা থ্রো থেকে সাদ ও ফাহিমের মধ্যে বল দেওয়া-নেওয়া হওয়ার পর দূর থেকে শট! ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।
তবে আক্রমণ থামায়নি বাংলাদেশ, দ্রুতই বাম প্রান্ত দিয়ে আবার হানা দেয় তারা। মোরছালিনের নেওয়া শট বাহারুদিন ব্লক করলেও ফিরতি বলে ফাহিম শট নিতে গেলেও ডি-বক্সের ভেতর সিঙ্গাপুরের ডিফেন্ডারের বাধায় পড়ে যান। বাংলাদেশের খেলোয়াড়েরা পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি।
৩১' বাংলাদেশ ০-১ সিঙ্গাপুর
এগিয়ে গেল সিঙ্গাপুর! হঠাৎ করা এক আক্রমণে লিড নিল স্বাগতিকরা। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ।
মাঝমাঠ থেকে বল পেয়েই দারুণ এক দৌড়ে পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। কুয়েহর নেওয়া জোরালো শটটি মিতুল মারমা ঠেকিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। তাঁর হাত থেকে ফিরে আসা বলটি চলে যায় ইখসান ফান্দির পায়ে। ইখসান দারুণ চতুরতার সঙ্গে বল বাড়িয়ে দেন হারিস স্টুয়ার্টের দিকে। নিখুঁত শটে বল জালে জড়াতে কোনো ভুল করেননি স্টুয়ার্ট।
২৬’ বাংলাদেশ ০-০ সিঙ্গাপুর
ডান দিক থেকে আরেকটি কর্নার পেল সিঙ্গাপুর। কিক নিলেন নাকামুরা। বল ভাসিয়ে পাঠালেন দূরের কর্নারের দিকে, বাহারুদ্দিন বল পান। তবে সিঙ্গাপুরের সেন্টার ব্যাকের হেডটা দুর্বল ছিল, মিতুল মারমাকে কোনো সমস্যায় ফেলতে পারেনি।
সিঙ্গাপুরের আক্রমন
২০' বাংলাদেশ ০-০ সিঙ্গাপুর
ডি-বক্সের মাথায় ইকসান ফান্দির মতো স্ট্রাইকারকে জায়গা দেওয়াও বিপজ্জনক! বক্সের বাইরে থেকে শট নেওয়ার সুযোগ পেয়েই জোরালো শট নিলেন তিনি। তবে বাংলাদেশের ভাগ্য ভালো যে, শটটি সরাসরি গেল মিতুলের গায়ে। শরীর দিয়ে বল রুখে দিলেন বাংলাদেশের এই গোলকিপার।
প্রথম ১৫ মিনিটে বাংলাদেশের দাপট, পেয়েছে দুই সুযোগ
এরই মধ্যে দুইবার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে সেরা সুযোগটা এলো ১৪ মিনিটে। ডান দিক দিয়ে দারুণ ওয়ান-টু খেলার পর সাদ উদ্দিন বক্সে চমৎকার এক ক্রস পাঠান। সেখানে একেবারে ফাঁকা অবস্থায় বল পান কানাডায় জন্ম নেওয়া সমিত সোম। তিনি হেড করেন, কিন্তু বলটা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
১২' বাংলাদেশ ০-০ সিঙ্গাপুর
ম্যাচের শুরুর দিকে বাংলাদেশই এখন পর্যন্ত ভালো ফুটবল খেলছে। তবে বাম প্রান্ত দিয়ে প্রতিআক্রমণে ওঠার চেষ্টা করেছিল সিঙ্গাপুর। ক্রস হলো। রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে বলটি কিছুটা দিক পরিবর্তন করলেও সেটি প্রায় স্টুয়ার্টের মাথায় পৌঁছে গিয়েছিল। বাংলাদেশের ভাগ্য ভালো যে, ক্রসটিতে গতি কিছুটা বেশি ছিল। ফলে বড় কোনো বিপদ ঘটেনি।
প্রথম কর্নার সিঙ্গাপুরের
৬' বাংলাদেশ ০-০ সিঙ্গাপুর
ম্যাচের প্রথম কর্নারটি পেল সিঙ্গাপুর। ফারপোস্ট লক্ষ্য করে নেওয়া শটটি প্রায় ক্লিয়ার করে দিয়েছিলেন সাদ উদ্দিন, তবে বলের নিয়ন্ত্রণ হারাননি বাহারুদ্দিন। বাম প্রান্ত থেকে তিনি আবার গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও বল সরাসরি জমা হয় মিতুল মারমার গ্লাভসে।
বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
ম্যাচ সম্প্রচারকারী টেলিভিশন টি-স্পোর্টস জানিয়েছে, সর্বশেষ ভিয়েতনাম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে ফিরেছেন শেখ মোরছালিন। এছাড়া গোলবারের দায়িত্ব ফিরে পেয়েছেন আবাহনীর মিতুল মারমা।
মিতুল মারমা (গোলকিপার), শাকিল আহাদ তপু, শেখ মোরছালিন, হামজা দেওয়ান চৌধুরী, মো. ফয়সাল আহমেদ ফাহিম, তারিক রাইহান কাজী, ফাহামেদুল ইসলাম, মো. সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সমিত সোম
কাবরেরার কাছে তবু গুরুত্বপূর্ণ
বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরার কাছে তবু এই ম্যাচটি কম গুরুত্বপূর্ণ নয়। কাল সিঙ্গাপুরের কাল্লাংয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাছাইপর্বে আমরা খুব ভালো করেছি। তবে যা আশা করেছিলাম, তার চেয়ে কম পয়েন্টই পেয়েছি। সিঙ্গাপুর ম্যাচটা অন্তত ভালোভাবে শেষ করতে চাই। যাতে আরও তিন পয়েন্ট পেতে পারি।’
শুধুই নিয়মরক্ষার ম্যাচ বাংলাদেশের জন্য।
এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সেই স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচে মাত্র একটিই জয়, অন্য ৫ ম্যাচে দুই হার, দুই ড্র। সব মিলিয়ে পয়েন্ট ৫। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা তাই এক অর্থে নিয়ম রক্ষার।
অন্যদিকে ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে রেখেছে।
স্বাগত
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-সিঙ্গাপুর। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের সরাসরি ধারাবিবরণীতে সবাইকে স্বাগত। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।