‘নতুন ম্যারাডোনা’র পেনাল্টি মিসেও নাপোলির জয়যাত্রা থামেনি

নাপোলিকে প্রথম গোলটি এনে দেন ওসিমেনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জর্জিয়ান মেসি’ নাম ছিল তাঁর। নাপোলিতে আসার পর হলেন নতুন ম্যারাডোনা। নাম হলো ‘ক্যাভারাডোনা।’ ইতালিয়ান ক্লাবটির হয়ে এ মৌসুমে তাঁর ১২ গোল করা ও ১৫ গোল বানানোর পরিসংখ্যান বলে দেয়, বিশেষণটা স্রেফ এমনি দেওয়া হয়নি।

তবে মুদ্রার অপর পিঠও দেখতে হলো, নাপোলির ‘নতুন ম্যারাডোনা’ তকমা পাওয়া খিচা কাভারাস্কেইয়াকে। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো প্রথম লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন।

আরও পড়ুন

তাতে নাপোলির অবশ্য জিততে অসুবিধা হয়নি। জার্মান ক্লাবটির মাঠে ২-০ গোলের জয়ে ১৬ মার্চ ফিরতি লেগের আগে বেশ খানিকটা এগিয়ে রইল লুসিয়ানো স্প্যালেত্তির দল। এ মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা নাপোলি সিরি আ পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছে ১৫ পয়েন্ট ব্যবধানে।

টানা পাঁচ জয় নিয়ে ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হওয়া স্প্যালেত্তির দল ৩৬ মিনিটেই গোল পেতে পারত। নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পটকিক থেকে ফ্রাঙ্কফুর্ট গোলকিপার কেভিন ট্রাপকে ফাঁকি দিতে পারেননি কাভারাস্কেইয়া।

চার মিনিট পরই অবশ্য গোল পেয়েছে নাপোলি। এ মৌসুমে আক্রমণভাগে যে দুজনের কাছ থেকে মোট ৩২ গোল পেয়েছে নাপোলি, তাঁদের একজন ; ওসিমেনের কাছ থেকে। আলতো টোকায় মৌসুমে নিজের ২০তম গোলটি পেয়ে যান ওসিমেন।

আরও পড়ুন
আরও পড়ুন

বিরতির পর ৫৮ মিনিটে নাপোলির আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বোর পা মাড়িয়ে দিয়ে লাল কার্ড দেখেন ফ্রাঙ্কফুর্টের ফরাসি ফরোয়ার্ড র‌্যান্ডাল কোলো মুয়ানি। ১০ জনে পরিণত হওয়া দলটি ৭ মিনিট পরই দ্বিতীয় গোল হজম করে। কাভারাস্কেইয়ার দুর্দান্ত ব্যাক হিল থেকে গোল করেন অধিনায়ক জিওভান্নি দি লরেঞ্জো।

কাভারাস্কেইয়ার পেনাল্টি ঠেকানোর পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন ট্রাপের
ছবি: রয়টার্স

জয়ের পর নাপোলির কোচ স্প্যালেত্তি বলেছেন, ‘খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। শুরু থেকেই খেলোয়াড়েরা নিজেদের জাত চিনিয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে যা করার দরকার সেটাই করেছে। আমরা হয়তো আরও একটি গোল করতে পারতাম। খেলা এখনো ৫০-৫০ সমতায়। কারণ আরও একটি ম্যাচ আছে।’