ঐতিহ্যের ছোঁয়ার সঙ্গে বিশ্বকাপের শুরুতে সুর আর স্মৃতিকাতরতাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিলেন হলিউড অভিনেতা মরগান ফ্রিমান, ছিল বিশ্ব সঙ্গীতাঙ্গনে ঝড় তোলা বিটিএস তারকার পরিবেশনা। এর মধ্যেই আরব ঐতিহ্যের ছোঁয়া ছিল, ছিল বিশ্বকাপে গোটা দুনিয়াকে এক সুতোয় গাঁথার প্রতীকী উপস্থাপনাও। কাতার–ইকুয়েডর ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরুর আগে কাতারের আল বাইত স্টেডিয়ামে হয়ে গেল বর্ণিল উদ্বোধনী আয়োজন। ছবির গল্পে দেখুন —
১ / ৭
উড়ন্ত জিনভূত নয়, এটি কাতার বিশ্বকাপের মাসকট। নাম ‘লা’য়িব’। ফিফার ভাষায় মাসকট–ভার্স নামের অন্য এক জগৎ থেকে এসেছে আমুদে স্বভাবের উড়ন্ত ‘লা’য়িব’। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজুড়ে ফুটবলপাগল সবার জন্য সমান সুযোগের বার্তা দিয়ে দিয়েছে আরবের ঐতিহ্যবাহী পোশাক পরা এই মাসকট
ছবি: এএফপি
২ / ৭
হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যানের সঙ্গে পারফর্ম করেন কাতারি ইউটিউবার ঘানিম আল মুফতাহ
ছবি: এএফপি
৩ / ৭
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নানা ধর্ম, বর্ণের মানুষের প্রতিনিধিত্বের উপস্থাপন
ছবি: রয়টার্স
৪ / ৭
স্টেডিয়ামের বাইরে থেকে দেখা আতশবাজির দৃশ্য
ছবি: রয়টার্স
৫ / ৭
আল বাইত স্টেডিয়ামে ফিরে এসেছিল আগের বিশ্বকাপগুলোর মাসকটও। এক মঞ্চে উপস্থিতি জানিয়ে গেছে জাভাবিকা, ফুলেকো, জাকুমিরা। ১৯৬৬ বিশ্বকাপ থেকে বিশ্বকাপে মাসকটের প্রচলন।
ছবি: রয়টার্স
৬ / ৭
বিটিএস তারকা জানকুকের সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন কাতারের ফাহাদ আর কুবাইসি
ছবি: রয়টার্স
৭ / ৭
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বিটিএস তারকা জানকুক। পরিবেশন টুর্নামেন্টের থিম সং ‘ড্রিমারস’।
ছবি: রয়টার্স