পিএসজি নিজেদের মাঠে মেসিকে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করতে দেবে কি

পঞ্চমবারের চেষ্টায় মেসির হাতে বিশ্বকাপ ট্রফিরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে—এই তিনজন ছিলেন বড় তারকা। তিনজনই পিএসজির। মেসি–নেইমার–এমবাপ্পে ছাড়াও আরও ৯ জন পিএসজি ফুটবলার খেলেছেন কাতার বিশ্বকাপে।

কোচ ক্রিস্তোফ গালতিয়ের বিশ্বকাপের আগেই বলেছিলেন, তিনি প্যারিসে বিশ্বকাপ ট্রফিটা দেখতে চান।

বিশ্বকাপ ট্রফিটা নেইমারের হাতে উঠতে পারত, উঠতে পারত এমবাপ্পের হাতেও। কিন্তু সেটি শেষ পর্যন্ত উঠেছে মেসির হাতে। পিএসজি তারকার হাত ধরেই ৩৬ বছর বিশ্বকাপ না জেতার হাহাকার ঘুচিয়েছে আর্জেন্টিনা। মেসি কি এখন পারবেন বিশ্বকাপ জয়ের আনন্দ তাঁর ক্লাব–সতীর্থদের সঙ্গে খোলামনে ভাগাভাগি করে নিতে! মেসির এই গৌরবকে নিজেদের গৌরব বলে এমবাপ্পে–নেইমাররা কি পারবেন মন খোলা রাখতে!

আরও পড়ুন

ক্রিস্তোফ গালতিয়ের বিশ্বকাপ শুরুর ঠিক আগ দিয়ে বলেছিলেন, তিনি চান তাঁর দলের তারকারা বিশ্বকাপ জিতে ক্লাবের মুখ উজ্জ্বল করুক। জয় করা ট্রফিটা তাঁরা পিএসজিতে এনে, জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিক। তবে মেসি বিশ্বকাপ জেতার পর পিএসজি আক্ষরিক অর্থেই বেশ বিপদে পড়েছে। তারা মেসিকে নিজেদের মাঠে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করতে দেবে কি না, সেটি নিয়ে দ্বিধা ও সংশয়ে পড়েছে।

আরও পড়ুন

কারণটা পরিষ্কার। মেসি বিশ্বকাপ জিতেছেন ফ্রান্সকে হারিয়েই। আর আর্জেন্টাইন তারকা যদি প্যারিসের মাঠে সেই ট্রফি প্রদর্শন করেন, সেটি ফরাসি ফুটবলপ্রেমীদের জন্য খোলা মনে মেনে নেওয়া বেশ কষ্টকরই হবে। বেশ কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, মেসি নাকি এরই মধ্যে পিএসজির কাছে এ ব্যাপারে অনুমতি চেয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ তাঁকে কিছু জানায়নি।

পিএসজি খুব সম্ভবত মেসিকে নিজেদের মাঠে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের অনুমতি দেবে না। এর কয়েকটি কারণ আছে। প্রতিটি কারণই বেশ অনুমেয়।

লুসাইল স্টেডিয়ামে সমর্থকদের কাঁধে চড়ে ট্রফি উঁচিয়ে ধরেন মেসি
রয়টার্স

প্রথম কারণ হচ্ছে, মেসি তাঁর পিএসজি সতীর্থ এমবাপ্পের ফ্রান্সকে হারিয়েই বিশ্বকাপ জিতেছেন। এখন মেসিকে বিশ্বকাপ প্রদর্শন করতে দিলে এমবাপ্পে ও ফরাসি ফুটবলপ্রেমীরা ব্যাপারটি কীভাবে দেখবেন, সেটিই ভেবে দেখছে পিএসজি।

এই মুহূর্তে এমবাপ্পেকে অখুশি করতে চায় না ক্লাব। ফরাসি ফুটবলপ্রেমীদের প্রতিও পিএসজির একটা দায় আছে। হাজার হোক, তারা তো ফরাসি ক্লাবই। ২৮ ডিসেম্বর স্টারসবুর্গের সঙ্গে খেলা পিএসজির।

গত রোববার বিশ্বকাপের রূদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টনা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ছিল ৩–৩ ড্র। আর্জেন্টিনার হয়ে মেসি করেছেন জোড়া গোল, অপর গোল আনহেল দি মারিয়ার।

আরও পড়ুন

২–০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় এমবাপ্পের জোড়া গোলেই সমতায় ফেরে ফ্রান্স। এরপর অতিরিক্ত সময়ে এমবাপ্পে হ্যাটট্রিক করেন। বিশ্বকাপ ফাইনালে ১৯৬৬ সালের জিওফ হার্স্টের হ্যাটট্রিকের পর এমবাপ্পেই প্রথম হ্যাটট্রিক করলেন। টাইব্রেকারে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে টাইব্রেকারে শেষ হাসিটা হাসেন মেসি ও তাঁর দল।

আরও পড়ুন