ছবিতে ছবিতে দেখুন বিশ্বকাপ ফাইনালের শুরু থেকে শেষ

১১ জুন ৪৮ দল নিয়ে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের সমাপ্তি ঘটল ১৯ জুলাইয়ের স্পেন–আর্জেন্টিনা ফাইনাল দিয়ে। নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালে গোল হয়েছে মাত্র একটি, তাই বলে ১২০ মিনিটের খেলাটি একেবারে নিরুত্তাপও ছিল না। ফাইনালের ছবিতে দেখুন তেমনই কিছু মুহূর্ত।
১ / ২০
ফাইনাল দেখতে গ্যালারিতে হাজির ৮৮ হাজারের বেশি দর্শক
রয়টার্স
২ / ২০
ম্যাচ শুরুর আগে দুই প্রজন্মের দেখা—মেসি ও ইয়ামাল
রয়টার্স
৩ / ২০
বল দখলের লড়াই কুকুরেয়া ও এনজোর। যদিও আর্জেন্টিনা তাতে সফল হয়েছে কমই
রয়টার্স
৪ / ২০
ফ্রি কিক নেওয়ার আগে ইয়ামালের প্রস্তুতি, যদিও পরে লক্ষ্যভেদ করতে পারেননি
রয়টার্স
৫ / ২০
হাফ টাইম শৈাতে শাকিরার পরিবেশনা
রয়টার্স
৬ / ২০
ম্যাডোনার সঙ্গে দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও রোনালদো
রয়টার্স
৭ / ২০
অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ
রয়টার্স
৮ / ২০
ফাইনালের মতো ম্যাচে তাঁর কারণে দলকে একজন কম নিয়ে খেলতে হবে, মাঠ ছাড়ার সময় দর্শকের কাছে ক্ষমা চাইলেন এনজো
রয়টার্স
৯ / ২০
গোলের চেষ্টা স্পেনের, যদিও এমিলিয়ানো মার্তিনেজ তা প্রতিহত করেছেন
রয়টার্স
১০ / ২০
১০৬তম মিনিটে আর পারলেন না এমিলিয়ানো। তোরেসের শট পৌঁছে গেল জালে
রয়টার্স
১১ / ২০
শুরু থেকে ভালো খেললেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মিলল গোলের দেখা। তোরেসের গোলটিতে দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন নিকো উইলিয়ামস। এক ফ্রেমে দুজনই
রয়টার্স
১২ / ২০
বেজেছে শেষ বাঁশি। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উড়ছেন এরিক গার্সিয়া, আনন্দে মাটিতেই শুয়ে পড়লেন তাঁর এক সতীর্থ
রয়টার্স
১৩ / ২০
এবার আর হলো না! আরেকবার ট্রফি জেতা হলো না মেসির
রয়টার্স
১৪ / ২০
শেষ বাঁশির পরপরই গ্যাঞ্জাম। স্পেনের গাভিকে ফেলে দেন আর্জেন্টিনার পারেদেস
রয়টার্স
১৫ / ২০
বিশ্বকাপ ট্রফি হাতছাড়া! ফাকুন্দো মেদিনার চোখে জল
রয়টার্স
১৬ / ২০
লামিনে ইয়ামালের বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গী ছোট ভাই কেইনেও
রয়টার্স
১৭ / ২০
বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে জাল কেটে নিচ্ছেন স্পেন দলের খেলোয়াড়–স্টাফরা
রয়টার্স
১৮ / ২০
রানার্সআপ পদক নিয়ে পোডিয়াম ছাড়ছেন মেসি, ট্রফিটা কাছেই ছিল, তবু যেন কত দূরে!
রয়টার্স
১৯ / ২০
এই ট্রফি এখন রদ্রির, এই ট্রফি স্পেনের
রয়টার্স
২০ / ২০
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ট্রফি উদ্‌যাপন
রয়টার্স