‎নিষেধাজ্ঞামুক্ত আবাহনী, এবার দল গোছানোর পালা

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হয়েছে আবাহনীপ্রথম আলো গ্রাফিক্‌স

‎অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। ফলে নতুন মৌসুমে খেলতে, ক্লাব লাইসেন্সিং করতে এবং খেলোয়াড় নিবন্ধনে আবাহনীর আর কোনো বাধা নেই।

আবাহনীর ওপর মোট তিনটি নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে দুটি আগেই প্রত্যাহার করা হয়েছিল। আজ রাতে সর্বশেষ নিষেধাজ্ঞাটিও উঠে গেছে।

‎ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে বাংলাদেশের ক্লাবগুলোর এখন মোট ১৫টি নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে ১০টি বসুন্ধরা কিংসের। একসময় কিংসের নিষেধাজ্ঞা ছিল ১৪টি, এর মধ্যে ৪টি ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে।

‎এ ছাড়া ফকিরেরপুল ইয়ংমেন্সের দুটি এবং শেখ জামাল ধানমন্ডি ও সকার ক্লাব ফেনীর একটি করে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা থাকলেও ফকিরেরপুলকে প্রিমিয়ারে খেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা এখনো খেলোয়াড় নিবন্ধন করতে পারছে না।

এবার কেমন দল গড়বে আবাহনী?
বাফুফে

‎‎২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন ঘরোয়া মৌসুম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা না ওঠায় চ্যালেঞ্জ কাপ হচ্ছে না।

‎‎তবে সূচি অনুযায়ী ২৪ আগস্ট শুরু হবে ফেডারেশন কাপ। এরপর ২৮ ও ২৯ আগস্ট শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড।

আরও পড়ুন