চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের দ্বিতীয় দিনে আজ ভাগ্য নির্ধারিত হবে সাবেক তিন চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও বার্সেলোনার। বায়ার্নের জন্য আজ আতালান্তার বিপক্ষের ম্যাচটি নিছকই আনুষ্ঠানিকতার। প্রথম লেগে আতালান্তার মাঠ থেকে ৬-১ গোলে জিতে ফিরেছে দলটি। বার্সাকে আজ জিততেই হবে, জিততে হবে লিভারপুলকেও।
কোন দলকে কী করতে হবে…
বার্সেলোনা-নিউক্যাসল, বার্সেলোনা, রাত ১১-৪৫ মি.
• নিউক্যাসলের মাঠে প্রথম লেগটা ড্র করেছে দুই দল। যার মানে আজ যারা জিতবে, তারাই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে।
• শেষ ষোলোতে সর্বশেষ পাঁচ দেখাতেই ইংলিশ ক্লাবগুলোকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। সব মিলিয়ে সর্বশেষ ১৬ বারের ১৫ বারই শেষ ষোলো পেরিয়েছে।
• ইউরোপে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ২৯ বার ড্র করেছে বার্সা, এরপর ২৩ বারই পরের রাউন্ডে উঠেছে।
• স্প্যানিশ ক্লাবের মাঠে পাঁচবার খেলে চারবারই হেরেছে নিউক্যাসল।
লিভারপুল-গালাতাসারাই, লিভারপুল, রাত ২টা
• প্রথম লেগে গালাতাসারাইয়ের মাঠে ১-০ গোলের হেরেছে লিভারপুল। দ্বিতীয় লেগে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে আর্নে স্লটের দলকে।
• চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিনবারই শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে লিভারপুল। ১৩ মৌসুম পর কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের।
• প্রতিপক্ষের মাঠে হেরে আসার পর ১৬ বারের ১১ বারই শেষ ষোলো থেকে বাদ পড়েছে লিভারপুল।
• ঘরের মাঠে তুর্কি ক্লাবের বিপক্ষে ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে লিভারপুল, ড্র করেছে একটিতে।
টটেনহাম-আতলেতিকো, লন্ডন, রাত ২টা
• ঘরের মাঠে প্রথম লেগে টটেনহামকে ৫-২ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। টটেনহামকে আজ ৪ গোলের ব্যবধানে জিততে হবে।
• স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে ইউরোপে চারবার দুই লেগের নকআউট ম্যাচ খেলে চারবারই বিদায় নিয়েছে টটেনহাম।
• ঘরের মাঠে ইউরোপীয় ম্যাচে সর্বশেষ ২৪ ম্যাচে অপরাজিত টটেনহাম (২০ জয়, ৪ ড্র)। এ মৌসুমে চার ম্যাচে একটি গোলও খায়নি দলটি।
• চ্যাম্পিয়নস লিগে ১১ বার শেষ ষোলোতে উঠে সাতবার পরের রাউন্ডে গেছে আতলেতিকো।
আরও পড়ুন
বায়ার্ন-আতালান্তা, মিউনিখ, রাত ২টা
• বায়ার্ন কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে, আতালান্তার মাঠে প্রথম লেগটা দলটি জিতেছে ৬-১ গোলে।
• শেষ আটে উঠতে নতুন রেকর্ড গড়তে হবে আতালান্তাকে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রথম লেগে ৪ গোলের ব্যবধানে হারের পর পরের রাউন্ডে যেতে পারেনি কোনো দল।
• প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জয়ের পর ২৯ বারের ২৮ বারই পরের রাউন্ডে উঠেছে বায়ার্ন।
• চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে সর্বশেষ ২৭ ম্যাচে মাত্র একটিতে হেরেছে বায়ার্ন, জিতেছে মাত্র ১টিতে।