মুশফিকের গায়ে মেসির ‘১০’: বিদায় জানিয়ে আর কে কোন ছবি দিলেন

লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর অনেকেই তাঁকে বিদায়ী অর্ঘ্য জানান সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর সঙ্গে বিভিন্ন সময়ের স্মৃতির ফ্রেমবন্দী ছবি পোস্ট করেছেন কেউ কেউ। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির ১০ নম্বর জার্সি পরেও ছবি পোস্ট করে কেউ কেউ শ্রদ্ধা জানিয়েছেন কিংবদন্তিকে। আসুন তেমন কয়েকটি ছবি দেখে নিই—
১ / ৭
আর্জেন্টিনা জাতীয় দলে মেসির ‘দেহরক্ষী’ হিসেবে খ্যাতি পেয়েছেন মিডফিল্ডার রদ্রিগো দি পল। মেসি জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর তাঁর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করেন দি পল। বিশ্বকাপ ট্রফি হাতে ক্লাব সতীর্থের পাশে বসে আছেন কিংবদন্তি
ইনস্টাগ্রাম
২ / ৭
এনজো ফার্নান্দেজ ২০২৬ বিশ্বকাপে তোলা এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অর্ঘ্য দেন মেসিকে। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের কাঁধে মেসি
ইনস্টাগ্রাম
৩ / ৭
২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসি ও আনহেল দি মারিয়ার সঙ্গে ছবিটি তোলেন আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। মেসি জাতীয় দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর এ ছবিটি পোস্ট করেন আলভারেজ
ইনস্টাগ্রাম
৪ / ৭
আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ মেসিকে জড়িয়ে ধরে কান্নার এ ছবিটি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সবকিছুর জন্য মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মার্তিনেজ
ইনস্টাগ্রাম
৫ / ৭
কোপা আমেরিকার ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার সামনে রেখে মেসির সঙ্গে ছবিটি তুলেছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। মেসি অবসর ঘোষণার পর ছবিটি পোস্ট করেন তিনি
ইনস্টাগ্রাম
৬ / ৭
আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান তারকা ফ্রাঙ্কো কোলাপিন্টোর সঙ্গে মেসি। কিংবদন্তি অবসর ঘোষণার পর এই ছবিসহ আরও কয়েকটি ছবি পোস্ট করেন কোলাপিন্টো
ইনস্টাগ্রাম
৭ / ৭
বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের গায়ে মেসির ১০ নম্বর জার্সি। মেসি আর্জেন্টিনা জাতীয় দল ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর ফেসবুকে এই ছবি পোস্ট করেন মুশফিক
ফেসবুক