নরওয়েতে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেন হলান্ডরা

বিশ্বকাপ খেলে সোমবার যুক্তরাষ্ট্র থেকে অসলোতে পৌঁছেছে নরওয়ে ফুটবল দল। সেখানে হাজার হাজার উল্লসিত সমর্থক আর্লিং হলান্ড ও তাঁর সতীর্থদের উষ্ণ অভ্যর্থনা জানান। ২০২৬ বিশ্বকাপে নরওয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলে। শেষ ষোলোয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে তারা ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। ছবিতে দেখুন হলান্ডদের নরওয়ে ফেরার আনন্দময় মুহূর্ত
১ / ১০
নরওয়ে খেলোয়াড়দের বহন করা বিমানকে স্বাগত জানাতে ‘ওয়াটার স্যালুটের' ব্যবস্থা করা হয়
এএফপি
২ / ১০
স্বদেশের মাটিতে অবতরণের পর নরওয়ের বিমানটিকে আনুষ্ঠানিকভাবে 'ওয়াটার স্যালুট' দিয়ে স্বাগত জানানো হয়
এএফপি
৩ / ১০
অসলোর গার্ডারমোন বিমানবন্দরে অবতরণ করার পর আর্লিং হলান্ড একটি ট্যাক্সিডার্মি (চামড়া দিয়ে অবিকল রূপ দেওয়া) রাকুন হাতে বিমান থেকে নামছেন
রয়টার্স
৪ / ১০
রাকুন মূলত উত্তর আমেরিকার একধরনের স্তন্যপায়ী বন্য প্রাণী। এটি দেখতে কিছুটা বিড়াল বা মাঝারি আকারের কুকুরের মতো হলেও এদের গায়ের রং ধূসর এবং কালো
এএফপি
৫ / ১০
হলান্ডদের বরণ করতে সড়কে হাজির হন হাজার হাজার মানুষ
রয়টার্স
৬ / ১০
ছাদখোলা বাসে করে শহরজুড়ে শোভাযাত্রায় অংশ নেন হলান্ডরা
রয়টার্স
৭ / ১০
নরওয়ের রাজপ্রাসাদের বাইরে জড়ো হন সমর্থকেরা
রয়টার্স
৮ / ১০
বিখ্যাত ‘ভাইকিং রো’ উদ্‌যাপনে মাতেন খেলোয়াড় ও সমর্থকেরা
রয়টার্স
৯ / ১০
ফুটবল দলের জন্য রাজপ্রাসাদে রাজপরিবারের আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ওরিয়ান হাস্কিয়াড, নিলান্ড ও হলান্ড
রয়টার্স
১০ / ১০
রাজপরিবারের সদস্যের সঙ্গে হলান্ডের করমর্দন
এএফপি