- শেষ হলো ড্র
- ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ যারা
- বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ যারা
- আর্সেনালের প্রতিপক্ষ যারা
- লিভারপুলের প্রতিপক্ষ যারা
- পিএসজির প্রতিপক্ষ যারা
- আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ যারা
- বার্সেলোনার প্রতিপক্ষ যারা
- ইন্টার মিলানের প্রতিপক্ষ যারা
- ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ যারা
- রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ যারা
- ড্রয়ে দাভিড ভিয়া
- অঁরির হাতে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড
- মারকিনিওসের পুরস্কার
- ড্র কীভাবে হবে
- কোন পটে কারা
- স্বাগত
শেষ হলো ড্র
শেষ হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। সোয়া এক ঘণ্টার অনুষ্ঠানে নির্ধারিত হয়েছে ৩৬ দলের লিগে দলগুলো কোন আটটি দলের বিপক্ষে খেলবে। টানা দুবারের চ্যাম্পিয়ন পিএসজি লিগ পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনাকে। সিটি ও বার্সাও মুখোমুখি হবে প্রথম পর্বে। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালের পট এক থেকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মিলান ও আর্সেনালকে। আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকেও।
লিগ পর্বের প্রথম রাউন্ডের খেলা হবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর, এই তিন দিনে। ২৭ জানুয়ারি লিগ পর্বে শেষ ম্যাচ খেলবে দলগুলো। পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি উঠবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম—এই ১৬টি দল খেলবে নকআউট প্লে–অফে। জয়ী আটটি দল যোগ দেবে শেষ ষোলোতে।
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ যারা
বায়ার্ন মিউনিখ (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রোমা (হোম), স্পোর্টিং সিপি (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), সাবাহ (হোম), কোমো (অ্যাওয়ে)
বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ যারা
আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), রিয়াল বেতিস (হোম), ম্যানচেস্টার ইউনাইটেড (অ্যাওয়ে), বোডো/গ্লিমট (হোম), লিল (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), ভাইকিং (অ্যাওয়ে)
আর্সেনালের প্রতিপক্ষ যারা
রিয়াল মাদ্রিদ (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল বেতিস (অ্যাওয়ে), লিল (হোম), নাপোলি (অ্যাওয়ে), সাবা (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে)
লিভারপুলের প্রতিপক্ষ যারা
আতলেতিকো মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), পোর্তো (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), ফেনেরবাচে (অ্যাওয়ে), লাঁস (হোম), লাস্ক (অ্যাওয়ে)
পিএসজির প্রতিপক্ষ যারা
বার্সেলোনা (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), রোমা (হোম), অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে), গালাতাসারাই (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), স্লোভান ব্রাতিসলাভা (হোম), কোমো (অ্যাওয়ে)
আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ যারা
বায়ার্ন মিউনিখ (হোম), লিভারপুল (অ্যাওয়ে), ম্যানচেস্টার ইউনাইটেড (হোম), পিএসভি (অ্যাওয়ে), ফেনেরবাচে (হোম), বোডো/গ্লিমট (অ্যাওয়ে), ভাইকিং (হোম), স্টুটগার্ট (অ্যাওয়ে)।
বার্সেলোনার প্রতিপক্ষ যারা
ম্যানচেস্টার সিটি (হোম), পিএসজি (অ্যাওয়ে), অ্যাস্টন ভিলা (হোম), স্পোর্তিং (অ্যাওয়ে), ফেইনুর্দ (হোম), গালাতাসারাই (অ্যাওয়ে), কোমো (হোম), সাবা (অ্যাওয়ে)।
ইন্টার মিলানের প্রতিপক্ষ যারা
লিভারপুল (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), ডর্টমুন্ড (অ্যাওয়ে), শাখতার (হোম), ফেইনুর্দ (অ্যাওয়ে), স্টুটগার্ট (হোম), ব্রাতিস্লাভা (অ্যাওয়ে)।
ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ যারা
পিএসজি (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), স্পোর্তিং (হোম), পোর্তো (অ্যাওয়ে), নাপোলি (হোম), লাইপজিগ (অ্যাওয়ে), অ্যাথেন্স (হোম), লাঁস (অ্যাওয়ে)।
রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ যারা
ইন্টার মিলান (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), পিএসভি (হোম), রোমা (অ্যাওয়ে), লাইপজিগ (হোম), শাখতার (অ্যাওয়ে), লাস্ক (হোম) ও অ্যাথেন্স (অ্যাওয়ে)।
ড্র শুরুর অপেক্ষায়
ড্রয়ে দাভিড ভিয়া
পট থেকে দলগুলোর নাম তোলার জন্য মঞ্চে ডাকা হয়েছে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড দাভিড ভিয়াকে। থাকছেন থিরেরি অঁরিও।
উয়েফার ডেপুটি সেক্রেটারি জেনারেল জর্জো মারকেত্তি মঞ্চে এসে অংশগ্রহণকারী ৩৬ দল, বিশেষ করে প্রথমবারের মতো খেলতে যাওয়া চারটি ক্লাবকে শুভকামনা জানান।
এরপরই দেখানো হয় ড্র নিয়ে ব্যাখ্যামূলক ভিডিও।
অঁরির হাতে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড
সাবেক বার্সেলোনা ও আর্সেনাল তারকা থিয়েরি অঁরির হাতে উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন উয়েফা সভাপতি।
২০০৬ সালে আর্সেনালের রানার্সআপ দলে থাকা অঁরি চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে তুলেছিলেন ২০০৯ সালে বার্সেলোনার সঙ্গে।
মারকিনিওসের পুরস্কার
অনুষ্ঠান উপস্থাপনা করছেন পেদ্রো পিন্টো ও রেশমিন চৌধুরী। তাঁরা মঞ্চে স্বাগত জানান উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিনকে।
সেফেরিন ২০২৬ সালের 'উয়েফা রেসপেক্ট: বিয়ন্ড দ্য গেম' পুরস্কারজয়ী হিসেবে মারকিনিওসের নাম ঘোষণা করেন।
সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হয়েছিল মারিকিনিওসের দল পিএসজি। টাইব্রেকারে পিএসজির শিরোপা নিশ্চিতের পর মারকিনিওস আর্সেনালের গ্যাব্রিয়েলকে সান্ত্বনা দিতে এগিয়ে যান। গ্যাব্রিয়েল শট মিস করেছিলেন।
মারকিনিওস অবশ্য অনুষ্ঠানস্থলে নেই। একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
ট্রফি!
ড্র কীভাবে হবে
প্রতিটি দল মোট আটটি ম্যাচ খেলবে, যেখানে পট ১, পট ২, পট ৩ এবং পট ৪—প্রতিটি পট থেকেই থাকবে দুটি করে দল।
একই দেশের কোনো দল একে অপরের মুখোমুখি হতে পারবে না। যেমন বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী হিসেবে পিএসজি পড়তে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই।
কোন পটে কারা
গত দুই আসরের মতো এবারও ড্রয়ে মোট ৩৬টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে ৯টি করে চারটি পটে ভাগ করা হয়েছে।
পট ১:
পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ।
পট ২:
বরুসিয়া ডর্টমুন্ড, রোমা, স্পোর্তিং সিপি, অ্যাস্টন ভিলা, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড, ক্লাব ব্রুগা, রিয়াল বেতিস, পিএসভি আইন্দহোভেন।
পট ৩:
ফেইনুর্দ, লিল, বোডো/গ্লিমট, নাপোলি, লাইপজিগ, ভিয়ারিয়াল, ফেনেরবাচে, শাখতার দোনেৎস্ক, গালাতাসারাই।
পট ৪:
স্লাভিয়া প্রাগ, স্লোভান ব্রাতিসলাভা, স্টুটগার্ট, এইকে অ্যাথেন্স, লাস্ক, কোমো, লাঁস, ভাইকিং, সাবাহ।
স্বাগত
২০২৬–২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের লাইভ ব্লগে আপনাকে স্বাগতম!
মোনাকোর গ্রিমালদি ফোরামের এই ড্রয়ের পটগুলোর হিসাব-নিকাশ, সম্ভাব্য সব সমীকরণ এবং আরও অনেক কিছু নিয়ে পুরো সময়জুড়েই আমরা থাকছি আপনার সাথে।
তার আগে এক ঝলকে দেখে নিতে পারেন আমাদের এই প্রতিবেদন: চ্যাম্পিয়নস লিগের ড্র: কারা খেলবে, কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ