‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন’—রেফারিকে মেসি

আলোচনায় মেসি–রেফারি বাগ্‌যুদ্ধ

মেসির সঙ্গে কী হয়েছিল পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর? ঘটনাটি ঘটে ম্যাচের ৪৩ মিনিটে। সুইজারল্যান্ডের ফ্রি-কিক পাওয়ার আগমুহূর্তে। মেসি তখন আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে দাঁড়িয়েছিলেন। রেফারি পিনেইরো তাঁকে নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে যেতে বলেন। কিন্তু রেফারির সুর ও অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ হন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আর্জেন্টাইন কিংবদন্তি তাৎক্ষণিক জবাবে রেফারিকে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’