অ্যানাকোন্ডার প্যাঁচে এমবাপ্পেদের ‘শ্বাসরোধ’ করেছে স্পেন

বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সতীর্থদের সঙ্গে রদ্রির উদ্‌যাপন

‘অ্যানাকোন্ডা গ্রিপ।’ বাংলায় খুব কাছাকাছি অর্থ হতে পারে, অ্যানাকোন্ডার মতো আষ্ঠেপৃষ্ঠে কুণ্ডলী পাকিয়ে ধরা। দক্ষিণ আমেরিকার এ সাপ ভীষণ শক্তিতে শিকারকে শরীর দিয়ে পেঁচিয়ে ধরে। তাতে ধীরে ধীরে শিকারের দম আটকে আসে, ভেতরের হাড়গোড়ও আস্ত থাকে না। শিকার যত শক্তিশালীই হোক না কেন, একপর্যায়ে শ্বাস রোধ হয়ে মারা যায়। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স কি এভাবেই হারল? বার্তা সংস্থা রয়টার্স তেমনই মনে করছে—স্পেনের ‘অ্যানাকোন্ডা গ্রিপ’–এর চাপে চূর্ণ হয়েছে ফরাসিদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।