বিশ্বকাপ খেলার সম্ভাবনা কার কেমন
২০২৬ ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা কারা? খেলবেন কি না খেলবেন, কিংবা দলে ঠাঁই পাবেন কি না—এসব ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে এক লহমায় বলা যায়—নেইমার, রোনালদো ও মেসি। অর্থাৎ বিশ্বকাপে আসলে এই তিন কিংবদন্তিকে দেখার অপেক্ষায় সবাই। এই আগ্রহের পেছনে একটি কারণ সম্ভবত—তিনজনের জন্যই এট শেষ বিশ্বকাপ। ৩৮ বছরের মেসি, ৩৪ বছরের নেইমার এবং ৪১ বছর বয়সী রোনালদো আগেই এই সীমারেখাটা টেনে দিয়েছেন।