পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে টক্কর মেসি–রোনালদোর

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোপ্রথম আলো গ্রাফিকস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০০ গোলের মাইলফলক আর বেশি দূরে নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর চাই আর মাত্র ১৪ গোল।

সৌদি প্রো লিগে গতকাল রাতে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে আল নাসরের ৩–১ গোলে হারের পর এটা হালনাগাদ তথ্য। ১৫ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। কিন্তু চার মিনিট পরই পেনাল্টি মিস করেন পর্তুগিজ এই কিংবদন্তি। শট নেওয়ার আগে নেইমারের মতো থেমে গিয়েছিলেন। তারপর বল মারেন তাঁর বাঁ পাশের পোস্টে।

৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর এটাই প্রথম গোল রোনালদোর। তবে চলতি মৌসুমে আল নাসরের হয়ে দুটি পেনাল্টিই মিস করলেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুটি পেনাল্টি মিস হলো ক্যারিয়ারে ৯৮৬ গোল করা রোনালদোর।

পেনাল্টি শট কার বেশি

ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসির চেয়ে অনেক বেশি পেনাল্টি নিয়েছেন রোনালদো। ক্যারিয়ারে এ পর্যন্ত ২৩৪টি পেনাল্টি নিয়েছেন। মেসি নিয়েছেন ১৬৩টি পেনাল্টি। রোনালদো তাঁর ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই দলের পেনাল্টি নেওয়ার দায়িত্ব এককভাবে পালন করেছেন, কিন্তু মেসির ক্ষেত্রে তা হয়নি।

আল আহলির বিপক্ষে গতকাল রাতে পেনাল্টি মিসের পর রোনালদো
রয়টার্স

গোল মিস কার বেশি

ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩৪টি পেনাল্টি নিয়ে তাঁর গোল ১৯৪টি। সাফল্যের হার ৮২.৯১ শতাংশ। আর্জেন্টাইন কিংবদন্তি মেসি ১৬৩টি পেনাল্টি নিয়ে ১২৬ গোল করেছেন। সাফল্যের হার ৭৭.৩০ শতাংশ।

রোনালদো ৪০টি পেনাল্টি মিস করেছেন। মেসি মিস করেছেন ৩৭টি পেনাল্টি।

আরও পড়ুন

পেনাল্টি বিশ্লেষণ

ম্যাচে নির্ধারিত সময়ে মেসি ১৫০টি পেনাল্টি নিয়েছেন, যার মধ্যে গোল করেছেন ১১৫টিতে। পেনাল্টি শুটআউটে তাঁর সাফল্যের হারও দুর্দান্ত: ১৩টি শটের মধ্যে ১১টিতে গোল পেয়েছেন এবং সব সময় দলের প্রথম শটটি তিনিই নিয়েছেন। ২০০৭ সালে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথম পেনাল্টি শট নেন মেসি।

রোনালদোও দারুণ ধারাবাহিক। সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) ছন্দপতন ঘটার আগে টানা ২৪টি পেনাল্টি থেকে গোল করেন। তাঁর ক্যারিয়ারের সেরা ধারাবাহিকতা ছিল ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে—সে সময় টানা ২৬টি পেনাল্টিতে গোল করেন রোনালদো।

ইন্টার মায়ামিতে এ পর্যন্ত ২টি পেনাল্টি মিস করেছেন মেসি
এএফপি

সৌদি আরবে পাড়ি জমানোর পর আল নাসরের হয়ে ৪১টি পেনাল্টি শট নিয়ে ৩৫টিতেই গোল করেছেন রোনালদো। এর মধ্যে ম্যাচে নির্ধারিত সময়ে ৩৮টি পেনাল্টির মধ্যে ৩২টি এবং শুটআউটে ৩টি শট নিয়ে প্রতিটিতে গোল করেছেন।

একই সময়ে ইন্টার মায়ামির হয়ে ১০টি পেনাল্টি নিয়ে ৮টিতে গোল করেছেন মেসি। ম্যাচে নির্ধারিত সময়ে ৭টির মধ্যে ৫টি এবং শুটআউটে ৩টি শট নিয়ে প্রতিটিতেই গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।