নতুন মৌসুমের আগে কোন দলের প্রস্তুতি কেমন চলছে

শুরু হয়ে গেছে ইউরোপের ক্লাব ফুটবলের নতুন মৌসুম। তবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মাঠে গড়ায়নি এখনো। ১৫ আগস্ট বাংলাদেশ সময় রাতে শুরু হবে ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগা। এরই মধ্যে কিছু দল প্রাক্‌-মৌসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে।
চলুন দেখা যাক, প্রিমিয়ার লিগ ও লা লিগার বড় কয়েকটি দলের প্রস্তুতি কেমন চলছে।
১ / ৮
অনুশীলনে হাস্যোজ্জ্বল আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটি তাঁর এমন হাসি দেখতে চাইবে পুরো মৌসুম।
এক্স/ম্যান সিটি
২ / ৮
নিজেকে ঝালিয়ে নিচ্ছেন হলান্ড। নতুন মৌসুমে সিটি প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, উলভসের বিপক্ষে।
এক্স/ম্যান সিটি
৩ / ৮
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারদের অনুশীলনে নামার প্রস্তুতি। তার আগে একটু সতেজ হয়ে নেওয়ার চেষ্টা লিভারপুল তারকার।
লিভারপুল ওয়েবসাইট
৪ / ৮
অনুশীলনে নামার আগে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। লিগে লিভারপুল প্রথম ম্যাচটা খেলবে বোর্নমাউথের বিপক্ষে, ১৫ আগস্ট রাতে।
লিভারপুল ওয়েবসাইট
৫ / ৮
ফুরফুরে মেজাজে বার্সেলোনার খেলোয়াড়েরা। লিগে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে মায়োর্কার বিপক্ষে, ১৬ আগস্ট।
বার্সেলোনা ওয়েবসাইট
৬ / ৮
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের অনুশীলন চলছে পুরোদমে। লিগে রিয়াল প্রথম ম্যাচটা ওসাসুনার বিপক্ষে, ১৯ আগস্ট।
রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
৭ / ৮
অনুশীলনে নামার আগে ট্রেডমিলে রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহাম।
রিয়াল মাদ্রিদ ওয়েবসাইট
৮ / ৮
ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে ম্যাথিয়াস ডি লিখটের জন্মদিন উদ্‌যাপন।
ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েবসাইট