কে জিতবে- ইংল্যান্ড না সেনেগাল

বিশ্বকাপের শেষ ষোলোতে সেনেগালের মুখোমুখি ইংল্যান্ডছবি: রয়টার্স

আন্তর্জাতিক ফুটবল আজই প্রথম মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও সেনেগাল। জয়ী দল কোয়ার্টার ফাইনাল খেলবে ফ্রান্সের বিপক্ষে।

‘বি’ গ্রুপ থেকে উঠে আসা ইংল্যান্ড প্রথম রাউন্ডে ইরানকে ৬-২ এবং ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে করে গোলশূন্য ড্র। ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়া সেনেগাল নেদারল্যান্ডসের কাছে ২-০ ব্যবধানে হেরে গেলেও কাতারকে ৩-১ এবং ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে।

১৯৬৬ বিশ্বকাপে শিরোপা জেতা ইংল্যান্ড ১৯৯০ ও ২০১৮ সালে সেমিফাইনালে খেলেছিল। অপরদিকে ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা সেনেগাল সর্বশেষ আসরে টিকিটই কাটতে পারেনি।

কাতার বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে কে জিততে, মতামত জানান ভোটে।

সেনেগাল কি পারবে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে
ছবি: রয়টার্স