- উজবেকিস্তানের গোল বাতিল
- চার মিনিটে দুই গোল খেল বাংলাদেশ
- বাংলাদেশের দ্বিতীয় গোল হজম
- বাংলাদেশের আক্রমণ
- প্রথমার্ধ শেষে এক গোলে পিছিয়ে বাংলাদেশ
- সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
- ফের ঋতুর্পণার আক্ষেপ
- অল্পের জন্য বাঁচল বাংলাদেশ
- শুরুতেই উজবেকিস্তানের গোল
- হলুদ কার্ড দেখলেন মিলি
- ‘আমার সোনার বাংলা...’
- বাংলাদেশ দলে তিন পরিবর্তন
- স্বাগতম
সুরভীর শট ঠেকালেরন উজবেক গোলরক্ষক
বাংলাদেশ ০ : ৩ উজবেকিস্তান
৮২ মিনিটে বক্সের বাইরে থেক সুরভীর নেওয়া শট ঠেকিয়ে দিয়ে উজবেকিস্তানকে রক্ষা করেছেন গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।
উজবেকিস্তানের গোল বাতিল
বাংলাদেশ ০ : ৩ উজবেকিস্তান
৭০ মিনিটে দুর্দান্ত গোলকিপিং করা মিলির হাত থেকে বল কেড়ে নিয়ে গোল করে বসেন উজবেকিস্তানের আসালকন আমিনজোনোভা। কিন্তু ভিএআর যাচাইয়ের পর রেফারি বাতিল করেন গোলটি।
চার মিনিটে দুই গোল খেল বাংলাদেশ
বাংলাদেশ ০ : ৩ উজবেকিস্তান
৬৬ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয়বার বল জড়ায় উজবেকিস্তান। এই গোলটিও করেন দিলদোরা নোজিমোভার। বলের পেছনে ছুটতে থাকা এই বাংলাদেশ অনেকটাই ক্লান্ত।
বাংলাদেশের দ্বিতীয় গোল হজম
বাংলাদেশ ০ : ২ উজবেকিস্তান
৬২ মিনিটে দিলদোরা নোজিমোভার গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। মাঝমাঠ থেকে বক্সের ভেতর বল পেয়ে উমিদা জোইরোভা পাঠান দিলদোরার উদ্দশ্যে। এরপর সহজেই গোল করেন এই উজবেক ফুটবলার।
বাংলাদেশের আক্রমণ
বাংলাদেশ ০ : ১ উজবেকিস্তান
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়েছে বাংলাদেশ। অল্প সময়ের মধ্যে কয়েকবার আক্রমণেও যান ঋতুপর্ণারা। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি পাওয়া হয়নি বাংলাদেশের।
প্রথমার্ধ শেষে এক গোলে পিছিয়ে বাংলাদেশ
বাংলাদেশ ০ : ১ উজবেকিস্তান
উত্তর কোরিয়ার বিপক্ষে কোণঠাসা বাংলাদেশ আজ উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকে ইতিবাচক ফুটবল খেলেছে। ১০ মিনিটে গোল খেয়েও হাল ছেড়ে দেয়নি পিটার বাটলারের দল। একাধিকবার সমতা ফেরানোর কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি শেষ পর্যন্ত আসেনি। পিছিয়ে থেকেই বিরতিতে গেল বাংলাদেশ।
সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
বাংলাদেশ ০ : ১ উজবেকিস্তান
৪২ মিনিটে গোল করার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বক্সের ঢুকে কোহাতি কিসকুর জন্য সুযোগ তৈরি করে দিয়েছিলেন তহুরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি কোহাতি।
ফের ঋতুর্পণার আক্ষেপ
বাংলাদেশ ০ : ১ উজবেকিস্তান
চীনের বিপক্ষে গোলরক্ষকের দক্ষতায় অল্পের জন্য গোলবঞ্চিত হন ঋতুপর্ণা চাকমা। সেই একই দৃশ্যের যেন পুনরাবৃত্তি হলো আজ। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার অসাধারণ শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।
অল্পের জন্য বাঁচল বাংলাদেশ
বাংলাদেশ ০ : ১ উজবেকিস্তান
২৩ মিনিটে দ্বিতীয় গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল উজবেকিস্তান। কিন্তু মারিয়া মান্দার অসাধারণ ট্যাকেলে অল্পের জন্য গোল করতে ব্যর্থ হয় উজবেকরা।
শুরুতেই উজবেকিস্তানের গোল
বাংলাদেশ ০ : ১ উজবেকিস্তান
একের পর এক আক্রমণে বাংলাদেশে চাপে রেখে ১০ মিনিটের মাথায় লিড নিল উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।
হলুদ কার্ড দেখলেন মিলি
বাংলাদেশ ০ : ০ উজবেকিস্তান
শুরু থেকে দাপুটে ফুটবল খেলছে উজবেকিস্তান। বাংলাদেশকে চাপে রেখে কয়েকবার রক্ষণে হানাও দেয় তারা। এর মধ্যে দারুণ পজিশনিংয়ের কারণে উজবেকিস্তানকে গোলবঞ্চিত করেন গোলরক্ষক মিলি। কিন্তু পরেরবার দলবে বাঁচাতে গিয়ে বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে দেখেন হলুদ কার্ড।
‘আমার সোনার বাংলা...’
জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা...’ গেয়ে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় খেলোয়াড়দের সঙ্গী হয়েছেন ডাগআউটে থাকা খেলোয়াড় ও স্টাফরা।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন
একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। একাদশে রদবদলের মাধ্যমে কোচ মূলত দলের গতি ও মাঝমাঠের শক্তি বাড়ানোর চেষ্টা করেছেন। ৪ ডিফেন্ডার ও ৫ মিডফিল্ডার নিয়ে দল সাজিয়েছেন তিনি।
উজবেকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে বড় চমক সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। আগের দুই ম্যাচে বদলি হিসেবে খেললেও আজ তিনি প্রথমবার একাদশে।
দলের রক্ষণভাগ ও মাঝমাঠকে সুসংগঠিত করতে প্রথম ম্যাচে খেলা দুজনকে আজ ফেরানো হয়েছে একাদশে। রক্ষণভাগে অভিজ্ঞ শিউলি আজিমকে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে মাঝমাঠে ফিরছেন উমেলাহ মারমা।
গোলপোস্টের নিচে অভিজ্ঞ রূপনা চাকমার বদলে গত দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন মিলি আক্তার। উচ্চতার সুবিধা কাজে লাগিয়ে যেভাবে তিনি দুটি ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন, তা রীতিমতো মুগ্ধ হওয়ার মতো। তাই টানা তৃতীয় ম্যাচেও মিলির ওপরই ভরসা রেখেছেন বাটলার।
একাদশ থেকে বাদ পড়েছেন রক্ষণভাগের নবীরণ, মাঝমাঠের আইরিন ও ফরোয়ার্ড শামসুন্নাহার সিনিয়র।
বাংলাদেশের একাদশ
গোলরক্ষক : মিলি আক্তার।
রক্ষণভাগ: শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), আফঈদা খন্দকার ও কোহাতি কিসকু।
মাঝমাঠ: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলাহ মারমা ও আনিকা রানিয়া ।
স্বাগতম
নারী এশিয়ান কাপের মঞ্চে আজ উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ এবং শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হারার পর আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় পার্থে শুরু হতে যাওয়া ম্যাচে নতুন উদ্যমে মাঠে নামছেন বাংলাদেশের মেয়েরা। আগের দুই ম্যাচের ভুলগুলো ঝেড়ে ফেলে সেরা দুটি তৃতীয় দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে চান কোচ পিটার বাটলার।