ইউনাইডেটকে হারিয়ে ৯ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা উদ্যাপন হাল সিটির
হাল সিটি ২-০ ইউনাইটেড
অঘটন? এটা হয়তো তার চেয়েও বেশি কিছু।
এমকেএম স্টেডিয়ামের ২৪,৪৭০ জোড়া চোখ তখন বিশ্বাস করতে পারছিল না, তারা কী দেখছে! হাল সিটির সমর্থকেরা তো বটেই, ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক যে কজন ছিলেন, তারাও। স্কোরলাইন ২-০। কিন্তু জয়ী দলটার নাম ম্যানচেস্টার ইউয়নাইটেড নয়, হাল সিটি!
নয় বছর পর ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ফিরেই যা করে দেখাল হাল সিটি, তা এক অবিশ্বাস্য। অন্যদিকে গত মৌসুম তিনে থেকে শেষ করা ইউনাইটেডের জন্য এ যে কত বড় এক ধাক্কা!
আগের মৌসুমের মাঝামাঝি দায়িত্ব পাওয়া ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের এটা প্রথম পূর্ণ মৌসুম হতে যাচ্ছে। সেই মৌসুমের শুরুটাই হলো হার দিয়ে, তার আবার নিচের লিগ থেকে ওঠে আসা দলের বিপক্ষে!
১৭ মিনিটে সেমি আজায়ি আর ৩৮ মিনিটে নোবেল মেন্ডি হাল সিটির গোল দুটি করেন।