হলুদ উৎসবে ভিনির ঝলক আর নেইমারের কান্না

স্কটল্যান্ডের বিপক্ষে ৩–০ গোলের জয়টি ব্রাজিলের জন্য শুধুই সাধারণ কোনো জয় ছিল না। এই ম্যাচের পেছনে জড়িয়ে আছে বিশেষ কিছু অনুভূতি। কারণ, অনেক দিন পর এই ম্যাচ দিয়েই ব্রাজিলের জাতীয় দলে ফিরেছেন তারকা ফুটবলার নেইমার। মাঠে ফেরার এই দিনটিতে নেইমারকে কিছুটা আবেগপ্রবণও হতে দেখা গেছে। ম্যাচে নিজে কোনো গোল না পেলেও, যতক্ষণ মাঠে ছিলেন সবটুকু উজাড় করে দিয়ে খেলেছেন। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে নিয়ে এই দারুণ জয়টি মনের আনন্দে উদযাপনও করেছেন তিনি। খেলার পুরো ৯০ মিনিটে এমন অনেক সুন্দর ও আবেগময় মুহূর্ত তৈরি হয়েছিল, যা এই ছবির অ্যালবামে তুলে ধরা হয়েছে।
১ / ৬
মায়ামিতে আজ স্কটল্যান্ড সমর্থকদের এমন হতাশার চিত্র অনেক বারই দেখা গেছে
রয়টার্স
২ / ৬
সঙ্গী ব্রুনো বিয়ানকার্দি এবং কন্যাকে নিয়েই জয়টা উদযাপন করেছেন নেইমার
রয়টার্স
৩ / ৬
আবারও সেই সার্ফিংয়ের আদলে গোল উদ্‌যাপন কুনিয়ার। এবার সতীর্থ পাকেতাও ছিলেন
এএফপি
৪ / ৬
চোটই যেন নেইমারের সবচেয়ে বড় শত্রু! চোটের কারণে ক্যারিয়ারে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে। সেই চোট কাটিয়ে আজ মাঠে ফেরার পর আবেগ ধরে রাখতে পারেননি নেইমার
রয়টার্স
৫ / ৬
একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে হতাশা! ফুটবলে এই দৃশ্যটা চিরচেনা। ৯০ মিনিট লড়াইয়ের পর কেউ হাসবেন, কেউ হারবেন এটাই তো নিয়তি
রয়টার্স
৬ / ৬
ম্যাচ হবে আর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো থাকবেন না, তা কী হয়? আজ ব্রাজিল–স্কটল্যান্ড ম্যাচেও তিনি হাজির। পেছনে রোনালদো নাজারিও এবং কাকা
রয়টার্স