মেসির সঙ্গে বেলিংহামের কী নিয়ে লেগেছিল
ম্যাচ তখন মাত্র শুরু হয়েছে। ঠিক এই সময়ে মুখোমুখি দাঁড়িয়ে গেলেন লিওনেল মেসি আর জুড বেলিংহাম। দুজনেই উত্তেজিত। বোঝাই যাচ্ছিল, কোনো একটা বিষয় নিয়ে দুজনে বিবাদে জড়িয়েছেন। কথার লড়াইয়ের শেষে বেলিংহামের দিকে মেসির কড়া চোখে তাকানো, অবজ্ঞার ভঙ্গিতে মাথা নাড়ার দৃশ্যটি এখন ‘টক অব দ্য ওয়ার্ল্ড কাপ।’ এ বিষয়ে ম্যাচ শেষে জানতে চাওয়া হয়েছিল বেলিংহামের কাছে। বলেছেন, মেসির সঙ্গে তাঁর তেমন কিছুই হয়নি, আসলে তাঁরা একটা ফাউল নিয়ে কথা বলছিলেন।