ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারকে মারলেন পারদেস

গাভিকে মারছেন পারদেস

আলোচনায় আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। ইতিবাচকভাবে নয় অবশ্য, নেতিবাচকভাবে। ফাইনালে স্পেনের কাছে হারার পর মেজাজ হারিয়ে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভিকে মেরেছেন এই আর্জেন্টাইন। এ নিয়ে ফুটবল মহলে চলছে সমালোচনার ঝড়। ততক্ষণে শেষ বাঁশি বেজে গেছে। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন। মাঠের ভেতরে যখন স্পেনের খেলোয়াড়েরা শিরোপা জয়ের উল্লাস করছিলেন, ঠিক তখনই গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান পারেদেস। একপর্যায়ে তাঁকে ঘুষি মারেন। এতে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।