আরেকটি বিশ্বকাপে খেলা হচ্ছে না সুয়ারেজের
দরজাটা খুলে রেখেছিলেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান তারকা জানিয়েছিলেন, ডাক পেলে অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আরেকটি বিশ্বকাপ খেলতে প্রস্তুত তিনি। তবে সুয়ারেজের সেই আশা পূরণ হলো না।
আজ ৩৯ বছর বয়সী সুয়ারেজকে বাদ রেখেই ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা।
সুয়ারেজ ছাড়া পরিচিত প্রায় সব নামই আছে দুবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ দলে। রক্ষণভাগে আছেন রোনালদ আরাউহো, হোসে মারিয়া হিমিনেজ ও মাতিয়াস অলভিয়েরা। মাঝমাঠ সামলাবেন ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেনতাঙ্কুর, মানুয়েল উগার্তেরা। আক্রমণভাগে আছেন দারউইন নুনিয়েজ।
বিশ্বকাপে উরুগুয়ে খেলবে এইচ গ্রুপে। ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে উরুগুয়ে। দলটির পরের দুটি ম্যাচ কেপ ভার্দে ও স্পেনের বিপক্ষে।
উরুগুয়ের বিশ্বকাপ দল
গোলরক্ষক: সের্হিও রোচেত, ফার্নান্দো মুসলেরা, সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার: গিয়ের্মো ভারেলা, রোনালদ আরাউহো, হোসে মারিয়া হিমিনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান কাসেরেস, মাতিয়াস ওলিভিয়েরা, হোয়াকিন পেকেরেজ, মাতিয়াস ভিনা।
মিডফিল্ডার: মানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্টিন কানোবিও, হুয়ান মানিয়েল সানাব্রিয়া, জর্জিয়ান দে আরাসকায়েতা, নিকোলাস দে লা ক্রুজ, রদ্রিগো সালাজার, ফাকুন্দো পেয়েস্ত্রি, মাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ।
ফরোয়ার্ড: রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস, দারউইন নুনিয়েজ।