চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় উঠল কারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ হলো চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের লড়াই। কাল রাতে ৮টি ম্যাচ দিয়ে শেষ হলো দলগুলোর পরের রাউন্ডে ওঠার সমীকরণ। সোমবার সুইজারল্যান্ডের নিওনে উয়েফার সদরদপ্তরে শেষ ষোলোতে ওঠা দলগুলোর ড্র অনুষ্ঠিত হবে।
একই গ্রুপ থেকে উঠে আসা দুই দল শেষ ষোলোয় মুখোমুখি হতে পারবে না। একই লিগের দুই দলও মুখোমুখি হতে পারবে না শেষ ষোলোয়। শেষ ষোলো প্রথম লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৪,১৫,২১ ও ২২ ফেব্রুয়ারি। ফিরতি লেগ ৭,১৮,১৪ ও ১৫ মার্চ।
আসুন দেখে নিই, শেষ ষোলোয় কোন কোন দল উঠল।