রাইকার্ড-গার্দিওলা-এনরিকদের তুলনায় বার্সায় ফ্লিক কতটা ভালো

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকএএফপি

গতকাল রাতে মাঠে না নেমেই লা লিগা চ্যাম্পিয়ন হতে পারত বার্সেলোনা। তবে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২–০ গোলের জয়ে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে কাতালান ক্লাবটিকে।

বার্সার জন্য অবশ্য শিরোপা জয়ের আরও বড় উপলক্ষ সামনে অপেক্ষা করছে। আগামী রোববার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে সেদিনই শিরোপা জয়ের উৎসবে মাততে পারবে বর্তমান চ্যাম্পিয়নরা।

আর বার্সা শিরোপা জিতলে হ্যান্সি ফ্লিক স্প্যানিশ ক্লাবটির হয়ে দুই মৌসুমে দুইবারই লিগ জয়ের কৃতিত্ব গড়বেন। শুধু তা–ই নয়, লিগ ফুটবলে তাঁর সাফল্যের হার তখনো থাকবে শতভাগ। কারণ, এর আগে বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালেও তিনি দুই মৌসুমে দুইবারই লিগ শিরোপা জিতেছিলেন। পাশাপাশি এখন পর্যন্ত পাওয়া সাফল্যে বার্সার কিংবদন্তি কোচদেরও চ্যালেঞ্জের মুখে ফেলেছেন জার্মান এই কোচ।

আরও পড়ুন

বার্সেলোনার সর্বশেষ ১০ জন কোচের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচপ্রতি গড় পয়েন্টের হিসাবে সেরা তিনের মধ্যে আছেন ফ্লিক।  তুলনামূলক এই পরিসংখ্যান বলছে, ফ্লিক তাঁর জাদুকরি কৌশলে বার্সেলোনাকে আবারও স্প্যানিশ ফুটবলের শীর্ষ অবস্থানে ফিরিয়ে এনেছেন।

বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকে
উয়েফা

ওসাসুনার বিপক্ষে ২–১ গোলে জয়ের আগপর্যন্ত ফ্লিকের অধীনে বার্সেলোনা প্রতি ম্যাচে গড়ে ২.৩৭ পয়েন্ট অর্জন করেছে। এটি তার আগের কোচ জাভির তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি, যেখানে জাভির গড় ছিল ম্যাচপ্রতি ২.০৭ পয়েন্ট। এ ছাড়া রোনাল্ড কোম্যানের সময়ের তুলনায় ফ্লিকের এই গড় প্রায় ২১ শতাংশ বেশি। কোম্যানের অধীনে বার্সেলোনার গড় পয়েন্ট ছিল ১.৯৬।

সর্বশেষ ১০ জন কোচের মধ্যে মাত্র দুইজন কোচ ফ্লিকের চেয়ে ভালো ফল দেখাতে পেরেছেন। যেখানে তালিকায় সবার ওপরে আছেন লুইস এনরিকে। তাঁর অধীনে বার্সা তিন বছরে প্রতি ম্যাচে গড়ে ২.৪১ পয়েন্ট পেয়েছিল। সেই সময়ে তিনি দুটি লা লিগা শিরোপা, তিনটি কোপা দেল রে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন।

সেই অসাধারণ সাফল্যকে পেছনে ফেলতে ফ্লিককে এখনো আরও কিছুটা পথ এগোতে হবে। পাশাপাশি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে বড় সাফল্যেও পেতে হবে। ফ্লিকের চেয়ে এগিয়ে থাকা আরেকজন কোচ হলেন প্রয়াত টিটো ভিলানোভা। বার্সেলোনার দায়িত্বে থাকা ৪৪ ম্যাচে তিনি প্রতি ম্যাচে গড়ে ২.৩৯ পয়েন্ট পেয়েছিলেন।

বার্সার অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা
এএফপি

আশ্চর্যের বিষয় হলো বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা কোচ বিবেচিত হওয়া পেপ গার্দিওলা কিন্তু  ফ্লিকের বর্তমান পারফরম্যান্সের তুলনায় পিছিয়ে আছেন। যদিও ব্যবধানটা সামান্য। গার্দিওলার চেয়েও ম্যাচপ্রতি গড়ে মাত্র ০.০১ পয়েন্টে এগিয়ে আছেন ফ্লিক। তবে এখানে একটি বড় ফাঁকিও আছে। গার্দিওলা ফ্লিকের বর্তমান ১১২ ম্যাচের তুলনায় দ্বিগুণের বেশি ম্যাচে কোচিং করিয়েছেন।

পাশাপাশি তিনি বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা শিরোপা এবং দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন। ফলে সত্যিকার অর্থে গার্দিওলাকে পেছনে ফেলতে হলে ফ্লিককে এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে।

বার্সেলোনার সর্বশেষ ১০ কোচের ম্যাচপ্রতি পয়েন্ট