সরাসরি

বাংলাদেশ–ভারত

সাফ ফাইনাল: আবারও এগিয়ে গেল ভারত

১৪: ১৯

আনিকার জায়গায় মনিকা

মাঠে একটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। আনিকাকে তুলে মাঠে নামিয়েছেন মনিকা চাকমাকে।

১৪: ১৩

লক্ষ্যভ্রষ্ট হেড

বাংলাদেশ ১:২ ভারত

৫১ মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে আসা বলে হেড নিয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

১৪: ০৬

আবার পেছাল বাংলাদেশ

বাংলাদেশ ১:২ ভারত

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪৮ সেকেন্ডেই গোল হজম করল বাংলাদেশ। পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নিয়ে বল জালে পাঠিয়েছেন সানফিদা।

১৩: ৫৭

প্রথম

এবারের সাফে এই প্রথম গোল হজম করল ভারত। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশ এবং সেমিফাইনালে ভুটানের বিপক্ষে কোনো গোল হয়নি তাদের বিপক্ষে।

এবারের সাফে ঋতুপর্ণাই ভারতের বিপক্ষে প্রথম গোলদাতা
বাফুফে
১৩: ৫২

সমতা নিয়ে বিরতিতে দুই দল

ম্যাচের প্রথম ৪১ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। তবে ৪২ মিনিটে ভারত এগিয়ে যাওয়ার চার মিনিট পরই সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

সেমিফাইনালে নেপালের বিপক্ষে গোল করা ঋতুপর্ণাই সমতা ফিরিয়েছেন। যোগ করা সময়ের এই গোলের কিছুক্ষণ পরই প্রথমার্ধের বিরতির বাঁশি বাজিয়েছেন রেফারি।

১৩: ৫০

সমতা ফেরালেন ঋতুপর্ণা

বাংলাদেশ ১:১ ভারত

আবার ঋতুপর্ণা!

আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিনি নিয়েছেন কোনাকুনি শট। বল ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরাল বাংলাদেশ।

ঋতুপর্ণার গোলে সমতায় ফিরেছে বাংলাদেশ
বাফুফে
১৩: ৪৪

ভারতের গোল!

বাংলাদেশ ০:১ ভারত

৪২ মিনিটে গোল পেয়ে গেল ভারত। করেছেন পেয়ারি জাজা।

পেয়ারি জাজাকে আটকাতে ছুটে গিয়েছিলেন সুরভী। তবে ব্লক করতে পারেননি। উল্টো বল তাঁর গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটাই সামনে এগিয়ে থাকায় বলটি তাঁর মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়।

১৩: ৪২

মিলির সেভ

বাংলাদেশ ০:০ ভারত

৩৮ মিনিটে বল নিয়ে ভেতরে ঢুকে যাওয়া মনিষা কল্যাণ শট নিয়েছিলেন। বাঁ দিকে ঝাঁপিয়ে তা রুখে দিয়েছেন বাংলাদেশ গোলকিপার মিলি। বল অবশ্য হাতে নিতে পারেননি। ভারতের কেউ কাছাকাছি না থাকায় বিপদও হয়নি।

১৩: ৩৮

প্রথম আধা ঘণ্টায় গোল নেই

কোনো দলই গোল পাচ্ছে না। বাংলাদেশ, ভারত দুই দলই একাধিক সুযোগ নষ্ট করেছে। সবচেয়ে ভালো সুযোগটি সম্ভবতই ভারতই পেয়েছে, কিন্তু আস্তাম ওরাওন তা কাজে লাগাতে পারেননি।

গোলের দেখা পাচ্ছে না কোনো দল
বাফুফে
১৩: ২৭

ভারতেরও মিস

বাংলাদেশ ০:০ ভারত

ম্যাচের ১৬তম মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছে ভারতও। নির্মলা দেবীর শট মিলি আক্তার এগিয়ে এসে ধরতে চাইলেও হাতে নিতে পারেননি। এরপর ভালোভাবে বল বিপদমুক্ত করতে পারেননি কোহাতি কিসুকও।

ভালো সুযোগ ছিল আস্তাম ওরাওনের সামনে। পারতেন বাংলাদেশের ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেওয়ার। কিন্তু শটটি ঠিকঠাক নিতে না পারায় বল গোলপোস্টের বাইরে চলে যায়।

১৩: ২০

আবারও মিস!

বাংলাদেশ ০:০ ভারত

দুই মিনিটের মধ্যে দ্বিতীয়বার গোলের সুযোগ নষ্ট করল বাংলাদেশ। এবার তহুরা।

বক্সের সামনে বল পাওয়ার পর ভারতীয় গোলকিপারকে প্রায় একা পেয়ে গিয়েছিলেন। তবে জুলি কিশান এসে তাঁকে শেষ শট নিতে দেননি। তার আগে তহুরাও বল নিয়ন্ত্রণে নিতে দুটি টাচে সময় একটু বেশি নিয়ে ফেলেছিলেন।

১৩: ১৫

সুযোগ নষ্ট শামসুন্নাহারের

বাংলাদেশ ০:০ ভারত

১২তম মিনিটে গোলের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা বল বাড়িয়েছিলেন গোলমুখে। খুব কাছাকাছি থাকলেও পা ছোঁয়াতে পারেননি শামসুন্নাহার।

১৩: ০৮

প্রথম পাঁচ মিনিটে রক্ষণাত্মক বাংলাদেশ

বাংলাদেশ শুরুটা করেছে সতর্ক ফুটবলে। নিজেদের জাল আগলে রাখার দিকেই বেশি মনোযোগ দেখা যাচ্ছে। প্রথম পাঁচ মিনিটে একটাই শট হয়েছে, সেটি নিয়েছেন ভারতের সানফিদা ননগ্রুম। তবে সেটি পোস্টের ওপর দিয়ে চলে গেছে। চতুর্থ মিনিটে আভেকা আটকাতে ফাউল করতে হয়েছে আফঈদা খন্দকারকে।

১৩: ০০

গ্যালারিতে আজ কিছু দর্শক

শিরোপানির্ধারণী ম্যাচ দেখতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গ্যালারিতে অল্প কিছু ভারতীয় সমর্থক এসেছেন। এক প্রান্তে বাজানো হচ্ছে ব্যান্ড।

টুর্নামেন্টে ভারতের আগের ম্যাচগুলোতে দর্শক না আসায় ফাইনালের আগে হতাশা প্রকাশ করেছিলেন দলটির কোচ।

গ্যালারির প্রায় ফাঁকা–ই
প্রথম আলো
১২: ৩৯

শেষ মুহূর্তে ...

মাঠে নেমে গা গরম করে নিচ্ছেন খেলোয়াড়েরা
মাসুদ আলম
মেঘলা আকাশের নিচে জ্বলে উঠেছে ফ্লাডলাইট
মাসুদ আলম
১২: ৩৪

মুখোমুখি লড়াইয়ে ...

বাংলাদেশ–ভারত: হেড টু হেড

মোট ম্যাচ: ১৩

ভারত জয়ী: ১০

বাংলাদেশ জয়ী:

ড্র:

১২: ২৪

একাদশে দুই পরিবর্তন

দুটি পরিবর্তন এনে ফাইনালের একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।

সেমিফাইনালের একাদশ থেকে মাঝমাঠের উমেলাহ মারমা আর ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতিকে বেঞ্চে পাঠানো হয়েছে। তাঁদের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন দলের অন্যতম দুই সেরা ফরোয়ার্ড তহুরা খাতুন এবং শামসুন্নাহার জুনিয়র।

বাংলাদেশের একাদশ:

মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকা, তহুরা খাতুন, শাসমুন্নাহার জুনিয়র।
সাফ ফাইনালের বাংলাদেশ একাদশ
বাফুফে
১৬: ০৫ , জুন ০৫

স্বাগত সাফ ফাইনালে

ভারতের গোয়ায় অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ–ভারত। গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের চোখ হ্যাটট্রিক শিরোপায়, আর টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত চায় শিরোপা পুনরুদ্ধার করতে।

এই ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন প্রথম আলো লাইভ ব্লগে। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে যুক্ত আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলমও।